Sunday, June 7, 2026
28.5 C
Kolkata

ইসরায়েলি হামলায় সাবেক ফিলিস্তিনি মন্ত্রী নিহত

দখলদার ইসরায়েলি সেনাদের হামলায় ফিলিস্তিনের সাবেক এক মন্ত্রী নিহত হয়েছেন। ওই মন্ত্রীর নাম ইউসুফ সালামা। ৬৮ বছর বয়সী ইউসুফ ফিলিস্তিনি অথরিটির (পিএ) ধর্মমন্ত্রী ছিলেন। 

রোববার (৩১ ডিসেম্বর) নিজ বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় তিনি নিহত হন।

নিহতের খবর নিশ্চিত করেছে ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফা নিউজ। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ও তার মৃত্যুর বিয়ষটি নিশ্চিত করেছে। 

বার্তাসংস্থা ওয়াফা জানিয়েছে, গাজার মধ্যাঞ্চল আল-মাঘাজি শরণার্থী ক্যাম্পে ছিল ইউসুফ সালামার বাড়ি।ফিলিস্তিনের বর্তমান আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রেসিডেন্ট মোহাম্মাদ আব্বাসের কাছের লোক ছিলেন ইউসুফ। তিনি ২০০৫ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত মন্ত্রিত্বের দায়িত্ব পালন করেছিলেন।

গত ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। প্রায় তিন মাস ধরে চলা এ যুদ্ধে এখন পর্যন্ত প্রায় ২২ হাজার মানুষ নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ৫০ হাজারের বেশি ফিলিস্তিনি।

গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, ইসরায়েলের বর্বর হামলায় ধসে পড়া ভবনের নিচে এখনো প্রায় সাত হাজার মানুষ আটকা পড়ে আছেন।ইসরায়েলের হামলায় গাজা উপত্যকা একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেখানকার হাজার হাজার বাসিন্দা বাস্তুচ্যুত হওয়ার পাশাপাশি খাদ্য সংকটে পড়েছেন।
 

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories