Sunday, June 7, 2026
35 C
Kolkata

রিক্সা চালিয়ে জমানো টাকায় ক্লিনিক খুললেন ময়মনসিংহের জয়নুল:

হাফসা জান্নাত, স্টাফ রিপোর্টার।

দীর্ঘ ২০ বছর রিকশা চালিয়ে সঞ্চয় করা টাকায় ক্লিনিক খুলে বিলিয়ে দিয়েছেন আর্ত মানবতার সেবায়। এমন আলোকিত মানুষগুলোর জন্যই হয়তো আমরা হাজারো হতাশা, দুঃখ-গ্লানির ভিড়েও আশার আলো দেখতে পাই। কতজনই বা পারে নিজের জীবন অন্যের জন্য উৎসর্গ করতে!

কোন এক ঝড়ে হঠাৎ বাবাকে হারান তিনি। সবথেকে কাছের হাসপাতাল ২০ কিলোমিটার দূরে হওয়ায় চিকিৎসা দিতে পারেন নি বাবাকে। ৩০ বছর আগে চোখের সামনে নিরবে চলে যেতে দেখেছেন বাবাকে।

এরপর ত্যাগ-তিতিক্ষার ২০ বছর রিকশা চালিয়ে তার কষ্টার্জিত টাকা জমে প্রায় ৪ লাখ। কেউই বিশ্বাস করে নি তিনি যখন এই টাকা নিয়ে গ্রামে ফিরলেন।

হাজারো উপেক্ষা, বাঁধা বিপত্তি পাড়ি দিয়ে এক টুকরো জমি কিনে অবকাঠামো দাঁড় করাতে সক্ষম হলেও এলাকাবাসীর উপহাস-বিদ্রুপের ফলে তার এ ছোট ক্লিনিকে ডাক্তার আসতে চায় নি।

তবুও থেমে নেই তিনি। ধীরে ধীরে ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা শুরু হয়। ফ্রি চিকিৎসার কথা শুনে কাছের দূরের অনেক রোগী আসতে থাকে। কোন রোগীর অবস্থা শোচনীয় হলে ময়মনসিংহ মেডিকেল বা টাউনের বিভিন্ন হাসপাতালে রেফার করা হয়। এভাবেই চলতে থাকে তার ক্লিনিক। প্রতিদিন প্রায় ১০০ জন রোগী আসতে থাকে।

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories