Sunday, June 7, 2026
28.4 C
Kolkata

সরকারি বরিশাল কলেজের নাম পরিবর্তন নিয়ে উত্তপ্ত বরিশাল শহর

 

পারভেজ হোসেন,
এনবিটিভি নিউজ ডেস্কঃ

সরকারি বরিশাল কলেজের নাম পরিবর্তন করে সেখানে মহাত্মা অশ্বিনী কুমার দত্ত সরকারি কলেজ নাম যুক্ত করার পক্ষে ও বিপক্ষে বিক্ষোভ এবং গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

পাল্টাপাল্টি কর্মসূচির কারণে উত্তেজনা বিরাজ করছে বরিশালজুড়ে। গতকাল দুপুরে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদসহ বিভিন্ন প্রগতিশীল সংগঠন এবং এর বিরুদ্ধে সরকারি বরিশাল কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের ব্যানারে ছাত্রলীগ-যুবলীগের একাংশ পাল্টাপাল্টি এই কর্মসূচি পালন করে।

এ সময় উভয়পক্ষ পাল্টাপাল্টি স্লোগান দিয়ে বিক্ষোভ করলে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে ব্যাপক পুলিশ মোতায়ন করা হয়। বেলা ১১টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে বরিশাল কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের ব্যানারে গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীর।

বরিশাল কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের ব্যানারে করা গণস্বাক্ষর কর্মসূচিতে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ নেতারা তাদের দাবি তুলে ধরে বলেন, অশ্বিনী কুমারের স্বজনরা বাড়িটি বিক্রি করে। পরে সেখানে বরিশাল কলেজ স্থাপন করা হয়। বিভাগীয় শহর হিসেবে কলেজের নাম বরিশাল কলেজ রাখাই যুক্তিযুক্ত বলে দাবি তাদের।

অপরদিকে গণস্বাক্ষর কর্মসূচি শুরু হওয়ার পর নগরীর ফকিরবাড়ি রোডস্থ বাসদ বরিশাল জেলা কার্যালয় থেকে সরকারি বরিশাল কলেজের নাম মহাত্মা অশ্বিনী কুমার দত্তের নামে নামকরণের দাবিতে মিছিল বের করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অশ্বিনী কুমার হলের রাস্তার অপরপ্রান্তে বিক্ষোভ সমাবেশ করে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ।

এ সময় বাসদ নেতৃবৃন্দ বলেন, শিক্ষার বিস্তারে মহাত্মা অশ্বিনী কুমারের অবদান অনস্বীকার্য। মহাত্মার বসতভিটাটাই এখন বরিশাল কলেজ। অথচ সেখানে তার কোনো নাম নেই। ‘মহাত্মা অশ্বিনী কুমার সরকারি কলেজ, বরিশাল’ নামে নামকরার গেজেট নোটিফিকেশন দ্রুত বাস্তবায়নের দাবি জানান। একই সঙ্গে কলেজে অশ্বিনী কুমারের স্মৃতি রক্ষার্থে মিউজিয়াম ও ভাস্কর্য করার দাবি জানান তারা।

সাবেক সংসদ সদস্য তালুকদার মো. ইউনুস সংসদে বরিশাল কলেজের নাম অশ্বিনী কুমার কলেজ করার দাবি তুলে ধরেছিলেন। পরে তার প্রস্তাব পাশ করা হয়। যদিও গেজেট প্রকাশ হয়নি এখনও।

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories