Friday, July 24, 2026
26.7 C
Kolkata

সৈকতে ভেসে এলো নাড়িভুড়ি বের হওয়া মৃত ডলফিন:

খোরশেদ মাহমুদ
স্টাফ রিপোর্টার, এনবিটিভিনিউজ।

কক্সবাজার সমুদ্র সৈকতে এবার নাড়িভুড়ি বের হওয়া একটি মৃত ডলফিন ভেসে এসেছে। বুধবার (১ জুলাই) বিকেলে সৈকতের শৈবাল পয়েন্টে মৃত ডলফিনটি বালিয়াড়িতে পড়ে থাকতে দেখা যায়।

স্থানীয় বাসিন্দা সামিদ বলেন, ‘হঠাৎ করে সৈকতের শৈবাল পয়েন্টে বিকাল ৫টার দিকে একটি ডলফিন ভেসে আসে। ডলফিনটির নাড়িভুড়িও বের হওয়া ছিল। ডলফিনটি মৃত ছিলো।

সৈকতের শৈবাল পয়েন্টে দায়িত্ব পালনকারি ট্যুরিস্ট পুলিশের সদস্য মিজানুর রহমান বলেন, ‘শৈবাল পয়েন্টে মৃত ডলফিনটি দেখতে পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বিষয়টি স্থানীয় প্রশাসনকেও জানানো হয়েছে।

পরিবেশবাদী সংগঠন সেভ দ্যা নেচার অব বাংলাদেশের চেয়ারম্যান আ.ন.ম মোয়াজ্জেম হোসেন রিয়াদ বলেন, ‘ডলফিনটি দেহে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এতে নাড়িভুড়ি বেরিয়ে এসেছে। ডলফিনটি বেশিক্ষণ আগে মারা যায়নি। সাগরে মৎস্য আহরণ নিষিদ্ধ হলেও কক্সবাজারের বিভিন্ন পয়েন্টে মাছ ধরার বেশ কিছু ট্রলারকে মাছ ধরতে দেখা যায়। সেগুলোর কোন একটি ট্রলারের জালে আটকা পড়ে বা জেলেদের মাধ্যমে আহত হয়েও ডলফিনটির মৃত্যু হতে পারে।’

গেল পাঁচ মাসে বঙ্গোপসাগরের প্রায় ১৫টি ডলফিন ও একটি তিমির মৃতদেহ কক্সবাজার সৈকতে ভেসে আসার তথ্য দিয়েছে পরিবেশবাদী সংগঠন সেইভ দ্যা নেচার বাংলাদেশ। যেগুলোর বেশিরভাগরেই দেহে ক্ষত ও আঘাতের চিহ্ন ছিল বলেও দাবি করেছে পরিবেশবাদী সংগঠনটি।

Hot this week

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Topics

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

Related Articles

Popular Categories