Saturday, March 7, 2026
27.2 C
Kolkata

স্কোরলাইন আমাদের হয়ে কথা বলছে না, হেরে জানালেন ফাওলার

মুম্বই সিটি এফসি’র কাছে হেরে আইএসএলে অপরাজিত থাকার দৌড় শেষ হল এসসি ইস্টবেঙ্গলের। মোর্তাদা ফলের করা প্রথমার্ধের গোলে সাত ম্যাচ পর হারের মুখ দেখল ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধ জুড়ে শক্তিশালী মুম্বই এফসি’র বিরুদ্ধে দাপুটে ফুটবল খেলেও গোল করতে ব্যর্থ হল এসসি ইস্টবেঙ্গল। তবে ম্যাচ হারলেও ছেলেদের দাপুটে ফুটবল এবং মুম্বইয়ের চোখে চোখ রেখে লড়াই আশ্বস্ত করেছে কোচ রবি ফাওলারকে।

মুম্বইয়ের বিরুদ্ধে হেরে ফাওলার জানালেন, ‘ম্যাচটা না জিততে পারলেও আমাদের এই পারফরম্যান্স নিয়ে গর্ব করা উচিৎ। দল কতটা উন্নতি করেছে সেটা আমাদের খেলাতেই স্পষ্ট। দল হিসেবে আমাদের এখন অনেক পরিণত দেখাচ্ছে। প্রত্যেককে ফিট এবং আগের তুলনায় শক্তিশালী দেখাচ্ছে। আমরা সম্ভবত চলতি টুর্নামেন্টে মুম্বইকে সবচেয়ে কঠিন ৪৫ মিনিট উপহার দিলাম। আর সে কারণে কৃতিত্ব ছেলেদেরই প্রাপ্য। স্কোরলাইন মোটেই আমাদের হয়ে কথা বলছে না।’

ফাওলার বলছেন তিন পয়েন্টের লক্ষ্যেই তারা মাঠে নেমেছিলেন। কিন্তু যেভাবে ম্যাচটা এগোল তাতে নিদেনপক্ষে ড্র করলেও তারা খুব খুশি হতেন। লিভারপুল লেজেন্ডের কথায়, তার দল দেখিয়ে দিল প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক লড়াই ছুঁড়ে দিতে প্রস্তুত তারা। ফলাফলে হতাশ ফাওলার বলেন, ‘ফলাফলটা অত্যন্ত হতাশার কারণ আমরা যে কোনও বড় দলকে লড়াই ছুঁড়ে দিতে তৈরি। প্রত্যেক ম্যাচে আমরা সঠিক ফলাফলটা আশা করি। আট ম্যাচে এটা আমাদের প্রথম হার। আমাদের জন্য দ্রুত জয়ে ফেরাটা জরুরি।’

মুম্বইয়ের কাছে হেরে লিগ টেবিলে দশ নম্বরে থাকা ইস্টবেঙ্গল শেষ চারে যাওয়ার দৌড়ে পিছিয়ে পড়ল আরও। তবু এখনই হাল ছাড়তে নারাজ ব্রিটিশ কোচ। লিভারপুল কিংবদন্তির কথায়, ‘একটা করে ম্যাচ যাচ্ছে আর লড়াইটা আরও কঠিন হচ্ছে। তবে এটা গুরুত্বপূর্ণ যে আমরা কাঙ্খিত ফলাফলের জন্য খেলাটা ঠিক খেলছি। আমরা উপলব্ধি করতে পারছি উপরে ওঠার লড়াইটা কতটা কঠিন। দু’একটা জয় আমাদের সেই লড়াইয়ে ফিরিয়ে আনতে পারে। এখনও সব শেষ হয়ে যায়নি। আমরা এখনও চ্যালেঞ্জটা নিতে তৈরি।’

উল্লেখ্য, এদিন ম্যাচ জয়ের পর ১২ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে অবস্থান আরও মজবুত করল মুম্বই। এটিকে-মোহনবাগানের সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান বেড়ে হল পাঁচ। অন্যদিকে ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দশ নম্বরেই রইল ইস্টবেঙ্গল।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories