Saturday, September 5, 2026
28 C
Kolkata

হেফাজতে ইসলামের আমির ” আল্লামা জুনায়েদ বাবুনগরী আর নেই “

আলমগীর ইসলামাবাদী
চট্টগ্রাম জেলা প্রতিনিধি

হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন। ( ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাহি রাজিউন)
বৃহঃস্পতিবার ১৯শে আগস্ট, ২০২১ দুপুর ১ টার দিকে
হেফাজতের আমির বাবুনগরী শেষ নিশ্বাস ত্যাগ করেন।
বৃহস্পতিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। দীর্ঘদিন ধরে হৃদরোগ, কিডনি ও ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন বাবুনগরী।

আজ সকালে হঠাৎ করে অসুস্থ বোধ করলে তাকে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রামে চিকিৎসার জন্য নেয়া হয়।
গতকাল তার চোখে একটা অপারেশন করা হয়। এরপর তিনি সুস্থ ছিলেন। আজ সকালেও তিনি স্বাভাবিক ছিলেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হয়। পরে তড়িঘড়ি করে অ্যাম্বুলেন্স ডেকে তাকে নিয়ে হাসপাতালের দিকে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

তার দাফন এবং জানাজা কোথায় হবে তা এখনও নিশ্চিত না হলেও তার মরদেহ হাটহাজারি মাদ্রাসায় নেয়া হবে।

গত বছরের ১৭ সেপ্টেম্বরে হেফাজতে ইসলামের আমির আহমদ শফী মারা যাওয়ার পর ১৫ নভেম্বর সংগঠনটির নতুন আমির হিসেবে জুনায়েদ বাবুনগরীর নাম ঘোষণা করা হয়।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories