Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

গঙ্গা ভাঙনের কোপে কালিয়াচকবাসী, বাড়ি হারিয়ে রাস্তায় কয়েকশো পরিবার

গোলাম হাবিব, মালদাঃ যার যায় সেই বুঝে ঘরবাড়ি গঙ্গায় তলিয়ে যাওয়ার কি কষ্ট!! মাথা গোঁজার মতো না আছে ঘর আর না আছে খাবার। এক ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হয়ে উঠেছে মালদা জেলার কালিয়াচক ৩ নম্বর ব্লকের বীরনগর।

প্রতিবছরের মত এবারও গঙ্গা ভাঙ্গন অব্যাহত বিরনগর এর বিভিন্ন এলাকা জুড়ে। বেশ কিছুদিন গঙ্গা ভাঙ্গন বন্ধ থাকার পর আবারও আজ সকাল থেকে প্রায় ২০০ এর অধিক ঘরবাড়ি তলিয়ে গেছে, মানুষজন কোথায় যাবে, কী খাবে কিছুই বুঝতে পারছে না। যে যেখানে পারছে আগে থেকেই বাড়িঘর ছেড়ে চলে যাচ্ছে অন্যত্র। কিছু মানুষের থাকার ব্যবস্থা করা হয়েছিল বিরনগর হাইস্কুলে কিন্তু সেখানেও ভাঙ্গন আসার সংকেত তাই সেখান থেকেও মানুষ বেরিয়ে পড়ছে বিভিন্ন এলাকার রাস্তাঘাট ফুটপাতে আত্মীয়-স্বজনের বাড়িতে। এক ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে উঠেছে বিরনগর জুড়ে। এলাকা ছেড়ে চলে যাচ্ছে বহু মানুষ অন্যত্রে। স্থানীয় মানুষেরা জানাযন, “আমরা বড় কষ্টে আছি। এখানে বহু মানুষ ভিড় করছে গঙ্গা ভাঙ্গন দেখতে কিন্তু আমাদের ভিতরটা ফেটে যাচ্ছে আমাদের ঘরবাড়ি সর্বস্ব চলে যাচ্ছে এই গঙ্গাগর্ভে। আমরা আর পারছি না সহ্য করতে। আমরা দিন আনি দিন খায়, কোনরকম মাথাগোঁজার মতো ঘরবাড়ি তৈরি করেছিলাম সেটাঅ এখন নদীগর্ভে।“ এরকম পরিস্থিতিতে প্রশাসনকে পাশে থাকার অনুরোধ জানাচ্ছে এলাকাবাসী। বারবার গঙ্গা ভাঙ্গনে তলিয়ে যাওয়া থেকে কবে রেহায় পাওয়া যাবে সেদিকে তাকিয়ে দিন গুনছে এলাকাবাসী।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories