Friday, June 19, 2026
38.7 C
Kolkata

১৩৪ টাকার খাজনা নিতে ১৩ হাজার টাকা ঘুষ নিলেন বগুড়ার ভূমি অফিসার:

শাওন শান, রিপোর্টার, এনবিটিভি।

১৩৪ টাকার খাজনা নিতে ১৩ হাজার টাকা ঘুষ
বগুড়ার গাবতলী উপজেলার নারুড়ামালা ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা আব্দুল হান্নানকে ঘুষের টাকাসহ গ্রেফতার করেছে দুদক।

গত রোববার দুপুরে ইউনিয়ন কার্যালয় থেকে নগদ ১৩ হাজার টাকাসহ তাকে গ্রেফতার করে দুদক কর্মকর্তারা।

জানা যায়, গাবতলী উপজেলার জয়ভোগা গ্রামের মতিয়ার রহমান মানিক কয়েকদিন আগে ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে জমির খাজনা দিতে চায়। এ সময় নারুয়ামালা ইউনিয়ন ভূমি অফিসের জুনিয়র ভূমি কর্মকর্তা আব্দুল হান্নান তাকে জানায় ১৩ হাজার ১৩৪ টাকা দিতে হবে। এর মধ্যে সে ১৩৪ টাকার রশিদ পাবে, বাকি টাকা ঘুষ হিসেবে নেবে। এরপর গত রোববার আবারও ভূমি অফিসে গেলে একই কথা জানালে মানিক টাকা দিয়ে খাজনা জমা করতে থাকে।

ঘটনাটি জানতে পেরে ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে হাতেনাতে আটক করে দুদক কর্মকর্তারা। এ সময় তার কাছ থেকে ঘুষের ১৩ হাজার টাকা উদ্ধার করা হয়।

দুর্নীতি দমন কমিশন (দুদক) বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে নারুয়ামালা ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা আব্দুল হান্নানকে ঘুষের টাকাসহ গ্রেফতার করা হয়।

Hot this week

NEET প্রস্তুতিতে ২২ লক্ষ পড়ুয়া যত টাকা খরচ করে, তা শিক্ষাখাতে বরাদ্দ অর্থের সমান : রাহুল গান্ধী

দেশের বর্তমান শিক্ষাব্যবস্থা এবং সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিটের কোচিং...

‘গুটখাসন’ না যোগাসন! যোগ দিবসের আগেই প্রশ্নের মুখে রবি কিষেণ, ব্যায়ামের ফাঁকে কী চিবোচ্ছিলেন বিজেপি সাংসদ?

আসন্ন আন্তর্জাতিক যোগ দিবসকে সামনে রেখে দেশজুড়ে বিভিন্ন জায়গায়...

Topics

NEET প্রস্তুতিতে ২২ লক্ষ পড়ুয়া যত টাকা খরচ করে, তা শিক্ষাখাতে বরাদ্দ অর্থের সমান : রাহুল গান্ধী

দেশের বর্তমান শিক্ষাব্যবস্থা এবং সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিটের কোচিং...

বিরোধী দলনেতা পদে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ই বহাল, শোভনদেবের আবেদন খারিজ হাইকোর্টে!

রাজ্যের বিরোধী দলনেতা পদকে ঘিরে দীর্ঘদিনের রাজনৈতিক টানাপোড়েনের মাঝে...

ফেসবুক-হোয়াটসঅ্যাপে আর ফ্রি ট্রায়াল নয়, এবার মেটার অ্যাপ ব্যবহারে লাগবে সাবস্ক্রিপশন ফি!

বিনামূল্যে ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা হোয়াটসঅ্যাপ ব্যবহারের দিন এবার ফুরিয়ে...

Related Articles

Popular Categories