Saturday, March 7, 2026
22.4 C
Kolkata

নন্দীগ্রামের ১০ টি বুথে বিজেপি ও কেন্দ্রীয় বাহিনী ভোটারদের ভয় দেখিয়েছে, বাকি কেন্দ্রে শান্তিপূর্ণ ভোট,বললেন তৃণমূলের জয়ের ব্যাপারে নিশ্চিত সুখেন্দু

নিউজ ডেস্ক : নন্দীগ্রামের গতকালের ভোটগ্রহণ পর্ব চলাকালীন ব্যাপক পরিমাণে হিংসা এবং সন্ত্রাস হয়েছে বলে অভিযোগ করা হয়েছে তৃণমূল কংগ্রেস এবং সংযুক্ত মোর্চার তরফ থেকে। যদিও বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছে নন্দীগ্রামের ভোট সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে হয়েছে। এবার নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রেরিত ভোট পর্যবেক্ষক এবং রাজ্যসভার তৃণমূল কংগ্রেস সাংসদ সুখেন্দু শেখর রায় জানিয়েছেন, নন্দীগ্রামের মোট ১০ টি কেন্দ্রে বিজেপি এবং কেন্দ্রীয় বাহিনী ভোটারদেরকে বিজেপির পক্ষে ভোট দেওয়ার জন্য প্রভাবিত করেছে। এই ১০ টি কেন্দ্রে হিংসা এবং সন্ত্রাস ভোটগ্রহণপর্বকে ব্যাহত করেছে বলে তিনি জানিয়েছেন। নন্দীগ্রামের বাকি সমস্ত কেন্দ্রে ভোট গ্রহণ পর্ব মোটামুটি শান্তিপূর্ণ হয়েছে বলেই তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মন্তব্য করেন। তৃণমূল কংগ্রেসের পক্ষে ব্যাপক সংখ্যক মানুষ ভোট দিয়েছেন এবং নন্দীগ্রামের অধিকাংশ মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে তৃতীয়বারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী পদে দেখতে চান বলে তিনি জানান।

গতকাল নন্দীগ্রামের বয়ালে একটি ভোটগ্রহণ কেন্দ্রে মুখ্যমন্ত্রী প্রবেশ করার পর বাইরে বিজেপি সমর্থকরা বহিরাগতদের একত্রিত করে বিক্ষোভ প্রদর্শন করে মুখ্যমন্ত্রীকে ২ ঘন্টা ভোটগ্রহণ কেন্দ্রে আটকে রাখে এবং কেন্দ্রীয় বাহিনী সে সময় নীরব দর্শকের ভূমিকা পালন করে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের।

শুধু নন্দীগ্রাম নয় বাকি ২৯ টি কেন্দ্রেও রাজ্যবাসী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এর সমর্থনে ভোট দিয়েছেন বলে তিনি মত প্রকাশ করেছেন। তৃণমূল কংগ্রেস বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে সরকার গঠন করতে চলেছে বলে ব্যক্ত করে রাজ্যবাসীকে তিনি এর জন্য আগাম শুভেচ্ছা জানিয়েছেন। বিজেপির পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে বলেই তারা মাইন্ড গেম খেলছে বলে অভিযোগ করেছেন শুখেন্দু।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories