Saturday, June 6, 2026
39.7 C
Kolkata

মামার বাড়ি বেড়াতে এসে গঙ্গায় স্নান করতে নেমে মৃত্যু হল ১২ বছর বয়সী কিশোরের

মামার বাড়িতে এসে গঙ্গায় স্নান করতে নেবে মাত্র 12 বছর বয়সী এক কিশোরের জলে ডুবে মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য। শোকস্তব্ধ গোটা পরিবার, এলাকায় নেমে আসে শোকের ছায়া। জানা যায় শান্তিপুর ৯ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বেড় পাড়া এলাকার ১২ বছর বয়সী কিশোর আরিফ শেখ, শনিবার বেলা বারোটা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে শান্তিপুর মালঞ্চ এলাকায় মামার বাড়িতে যায়। এরপরে মামার ছেলে ও আরো এক বন্ধুকে সাথে নিয়ে শান্তিপুর নৃসিংহপুর পুর কালনা ঘাটের স্নানঘাটে জায় স্নান করতে। এর পরেই আরিফ শেখের মামার ছেলে ও আরো এক বন্ধু অন্যত্র চলে যায়, বেশ খানিকটা সময় বাদে স্নান ঘাটে এসে দেখে আরিফ শেখ কে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু স্নানঘাটের পাশেই আরিফ শেখের জুতো, জামা, প্যান্ট সাইকেলের উপরে পড়ে রয়েছে। তখনই আরিফ শেখের মামার ছেলে খবর দেয় পরিবারকে, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসে পরিবার ও শান্তিপুর থানার পুলিশ। পুলিশের উপস্থিতিতে পরিবারের লোকজন প্রাথমিকভাবে গঙ্গায় ওই কিশোরের দেহের খোঁজে তল্লাশি চালানো শুরু করে। যদিও বেশ খানিকটা সময় প্রাথমিকভাবে তল্লাশি চালানোর পর গঙ্গা থেকে উদ্ধার হয় কিশোরের দেহ। তড়িঘড়ি শান্তিপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এর পরেই কান্নায় ভেঙ্গে পড়ে কিশোরের গোটা পরিবার, এছাড়াও এলাকায় নেমে আসে শোকের ছায়া। যদিও পরিবারের দাবি, ১২ বছর বয়সী ওই কিশোর সাঁতার জানত না, এই প্রথম মামার বাড়িতে গিয়ে গঙ্গায় স্নান করতে যায় আর প্রথম গঙ্গায় স্নান করতে নেমে ঘটে দুর্ঘটনা। মৃতদেহটি উদ্ধার করেছে শান্তিপুর থানার পুলিশ এছাড়াও ওই কিশোরের কিভাবে গঙ্গার জলে ডুবে মৃত্যু হল তা খতিয়ে জানার চেষ্টা করছে শান্তিপুর থানার পুলিশ।

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

লোকসভায় যেতে বহরমপুর আসনে উপনির্বাচনের ভাবনা মমতার, পদত্যাগ করতে নারাজ ইউসুফ পাঠান!

তৃণমূল কংগ্রেসের অন্দরে নতুন রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে বলে...

Topics

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

Related Articles

Popular Categories