Friday, March 6, 2026
33.5 C
Kolkata

মুর্শিদাবাদের ইসলামপুরে ফুচকা খেয়ে অসুস্থ ১৫০ জন

বিশ্বজিৎ কর্মকার, ইসলামপুরঃ মুর্শিদাবাদের ইসলামপুরে ফুচকা খেয়ে অসুস্থ হয়ে পড়ল প্রায় দেড়শো জন। ঘটনাটি ঘটেছে ইসলামপুরের কাশিমনগর এলাকায়। সূত্রের খবর, বাচ্চা ,বড় মিলিয়ে প্রায় দেড়শো মানুষ ফুচকা খেয়ে অসুস্থ হয়ে পড়েছে। বর্তমানে তাদের অধিকাংশই ইসলামপুর গ্রামীন হাসপাতালে চিকিৎসাধীন।

চিকিৎসাধীন এক রোগীর পরিবার সূত্রে জানা যায়, পরশু কাসিমনগর গ্রামে এক ফুচকা বিক্রেতার কাছে ওই গ্রামের অনেকেই ফুচকা খায়। আর তার পর থেকেই একে একে পেটে ব্যথা শুরু হয় তাদের। একের পর এক অসুস্থ হতে থাকলে তারা ইসলামপুর হাসপাতালে ভর্তি হতে থাকেন। এদিন বুধবার প্রায় ১৪২ জন ইসলামপুর গ্রামীন হাসপাতালে চিকিৎসার জন্য আসেন। এছাড়াও অনেকেই রাণীনগর গ্রামীন হাসপাতাল ও ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গিয়েছে।

ওই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ইসলামপুরের এলাকা জুড়ে।

Hot this week

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

Topics

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

তামিলনাড়ুতে জাতিগত হামলা: প্রতিবন্ধী দলিত ও ওড়িশার শ্রমিক নিহত, অভিযুক্তদের আগে রয়েছে সহিংসতার ইতিহাস

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার নাঙ্গুনেরি এলাকার পেরুমপাথ্তু গ্রামে ভয়াবহ হামলার...

Related Articles

Popular Categories