Saturday, September 5, 2026
28 C
Kolkata

ফের ইহুদীদের হতে খুন ২ ফিলিস্তিনি

ফের ইজরায়েল হামলায় নিহত ফিলিস্তিনি।ফিলিস্তিনের পশ্চিম তীরের নাবলুস শহরে ইজরায়েলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন বলেই সংবাদ মাধ্যম সূত্রে খবর।

ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রক এই প্রসঙ্গে জানিয়েছেন,এবং এই হত্যাকাণ্ডের কথা নিশ্চিৎ করেছেন।

উল্লেখ্য, হামলায় নিহতরা হলেন মুহাম্মদ আজিজি (২৫) ও আবদুল রহমান জামাল সুলাইমান(২৮)।

তবে এই হামলায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

প্রসঙ্গত, গুলিবিদ্ধ অবস্থায় দুই ফিলিস্তিনি তরুণকে নাবলুস শহরের রাফিজিয়া হাসপাতালে ভর্তি করানো হয়,পরে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন।

সংবাদ মাধ্যম সূত্রের খবর, আচমকাই ইজরায়েলি
সেনারা চারদিক থেকে নাবলুস শহরের আল-ইয়াসমিনা এলাকাটি ঘিরে ফেলে, তারপর হামলা শুরু করলে সেখানে ফিলিস্তিনিদের সাথে সংঘর্ষ বেঁধে যায়।

এ সময় ইজরায়েলি সেনা বিভিন্ন ভবনের ওপর বেশ কয়েকবার গুলি চালায় এবং রকেট চালিত গ্রেনেড নিক্ষেপ করে।

তবে ফিলিস্তিনিরাও প্রচণ্ড প্রতিরোধ গড়ে তোলে এবং উভয় পক্ষের মধ্যে তিন ঘণ্টা সংঘর্ষ চলে।
তবে শেষে ইজরায়েলি বাহিনী সেখান থেকে ফিরে যেতে বাধ্য হয়।

ইজরায়েলি সেনার গুলিতে দুই তরুণের হত্যাকাণ্ডের পর ফিলিস্তিনি কর্তৃপক্ষ নাবলুস শহরে এক দিনের জাতীয় শোক ঘোষণা করেছে বলেও জানা গিয়েছে।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories