Wednesday, October 21, 2026
25 C
Kolkata

মালদায় গাড়ি থেকে উদ্ধার ২০ লক্ষ টাকা ও ব্রাউন সুগার, গ্রেফতার দুই দার্জিলিংয়ের বাসিন্দা

পুরাতন মালদা : কুড়ি লক্ষ টাকার নগদ ও ব্রাউন সুগার সহ দার্জিলিং জেলার দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল মালদা থানার পুলিশ। জানা গিয়েছে, তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ভিন জেলার গাড়ি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে,ধৃতদের নাম সুরেশ কুমার খারকা ছেত্রী (৪৬) ও ওম প্রকাশ ডাহান(৫০)। গোপন সূত্রে খবর পেয়ে মালদা থানার পুলিশ গভীর রাতে মালদা জেলার প্রবেশের পকেট রুট মালদা থানার নবাবগঞ্জ এলাকা যায়। গভীর রাতে হানা দিয়ে সন্দেহ ভাজন ভাবে ঘোরাঘুরি করছিল এই ভিন জেলার গাড়িটি। সেই সময় গাড়িটিকে আটক করে তল্লাশি চালানো গাড়ি থেকে নগদ কুড়ি লক্ষ টাকা ও 310 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়।

গ্রেফতার করা হয় দুই ব্যক্তিকে। স্বাভাবিক ভাবে পুলিশের ধারণা, শহরে প্রবেশের ক্ষেত্রে জেলার প্রধান রাস্তা দিয়ে প্রবেশ করলে তা অনেক ঝুঁকিপূর্ণ হতে পারে।সেই কারণে এই পাচারকারীরা 34 নম্বর জাতীয় সড়কের পকেট রোড মালদা থানা নবাবগঞ্জ এলাকাতে ব্যবহার করে শহরে প্রবেশ করছিল। যদিও তার আগেই পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে।

মালদা থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের বাড়ি ভিন জেলায়। মালদাকে কড়িডর করে তারা এই ব্রাউন সুগার পাচার করছিল। মনে করা হচ্ছে যে নগদ টাকা উদ্ধার হচ্ছে সেগুলো ব্রাউন সুগার কেনার বা বিক্রি করার টাকা রয়েছে। সমস্ত ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories