Tuesday, July 21, 2026
28.5 C
Kolkata

২০৩৪ ফুটবল বিশ্বকাপ আয়োজিত হচ্ছে সৌদি আরবে, তৈরি হবে ভাসমান ফুটবল স্টেডিয়াম!

২০৩৪ সালের নজরকাড়া ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে চলেছে সৌদি আরব। মরুভূমির দেশ এবার ক্রীড়াবিশ্বকে তাক লাগাতে আটটি নতুন স্টেডিয়াম তৈরি করছে। সবচেয়ে আকর্ষণীয় হবে নিওম শহরের ‘স্কাই স্টেডিয়াম’। এই স্টেডিয়ামটি তৈরি হবে মাটি থেকে প্রায় ৩৫০ ফুট উঁচুতে, একেবারে ভাসমান অবস্থায়। আয়নাযুক্ত বিশাল ভবন ‘দ্য লাইন’-এর চূড়ায় গড়ে উঠবে এই স্টেডিয়াম। এখানে ৪৬,০০০ দর্শক বসে খেলা উপভোগ করতে পারবেন। এর নির্মাণে খরচ হবে প্রায় ১ বিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৮৭০০ কোটি টাকা।

২০২৭ সালে স্টেডিয়ামের কাজ শুরু হবে এবং ২০৩২ সালের মধ্যে তা শেষ করার পরিকল্পনা রয়েছে। সৌদি আরব মোট আটটি অত্যাধুনিক স্টেডিয়াম তৈরি করছে, যার জন্য ব্যয় ধরা হয়েছে প্রায় ২০ বিলিয়ন ডলার, ভারতীয় টাকায় প্রায় ১,৭৫,২০০ কোটি টাকা। বিশ্বকাপের ম্যাচগুলো আয়োজিত হবে রিয়াধ, জেদ্দা, আল খোবার, আভা, নিওমসহ মোট ১৫টি শহরে। প্রতিটি স্টেডিয়াম থাকবে কাচ ও এলইডি আলোয় সজ্জিত। শব্দ নিয়ন্ত্রণ প্রযুক্তির মাধ্যমে দর্শকরা মাঠের অভিজ্ঞতা আরও বাস্তবভাবে উপভোগ করতে পারবেন। ২০৩৪ সালের ফুটবল এই বিশ্বকাপ শুধু ফুটবলের উৎসবই নয়, সৌদির ভবিষ্যৎ ক্রীড়া স্থাপত্যের রূপও বিশ্বকে দেখাবে, এমনটাই মনে করছেন ক্রীড়া বিশেষজ্ঞরা।

Hot this week

নিউ ইয়র্কে পা রাখলেই গ্রেফতার? নেতানিয়াহুকে নিয়ে বিস্ফোরক মন্তব্য মেয়র মামদানির

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ঘিরে নতুন করে আন্তর্জাতিক বিতর্ক...

সিজেপির সংসদ ভবন অভিযানে উত্তাল দিল্লি, বিক্ষোভ থামাতে কাঁদানে গ্যাস ও পুলিশের লাঠিচার্জ

দিল্লিতে চলতি ককরোচ জনতা পার্টির অধিবেশনের মধ্যেই সংসদ ভবনের...

মধ্যপ্রদেশের কেন-বেতওয়া প্রকল্পের বিরুদ্ধে আন্দোলনে প্রশাসনের কড়া পদক্ষেপ, সরানো হল আদিবাসী বিক্ষোভকারীদের!

মধ্যপ্রদেশের ছাতারপুর জেলায় কেন–বেতোয়া নদী সংযোগ প্রকল্পকে কেন্দ্র করে...

কালীঘাটের আবেদন খারিজ, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ়ই রাখার নির্দেশ বহাল হাই কোর্টের

কলকাতা হাই কোর্টে বড় ধাক্কা খেল কালীঘাটপন্থী তৃণমূল। ইডি...

Topics

নিউ ইয়র্কে পা রাখলেই গ্রেফতার? নেতানিয়াহুকে নিয়ে বিস্ফোরক মন্তব্য মেয়র মামদানির

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ঘিরে নতুন করে আন্তর্জাতিক বিতর্ক...

সিজেপির সংসদ ভবন অভিযানে উত্তাল দিল্লি, বিক্ষোভ থামাতে কাঁদানে গ্যাস ও পুলিশের লাঠিচার্জ

দিল্লিতে চলতি ককরোচ জনতা পার্টির অধিবেশনের মধ্যেই সংসদ ভবনের...

অনশন ভাঙতে রাজি সোনাম ওয়াংচুক, তবে আগে পূরণ করতে হবে এই ৩ শর্ত!

দীর্ঘ অনশনের পর এবার অবস্থান পরিবর্তনের ইঙ্গিত দিলেন শিক্ষাবিদ...

সিজেপি-র সংসদ অভিযানের আগে দিল্লি জুড়ে কড়া নিরাপত্তা, বন্ধ একাধিক মেট্রো স্টেশনের প্রবেশপথ

ককরোচ জনতা পার্টির সংসদের অধিবেশন শুরুর দিন রাজধানী দিল্লিতে...

Related Articles

Popular Categories