Friday, March 6, 2026
26.7 C
Kolkata

ছত্তিশগড়ে মাওবাদীদের সঙ্গে সংঘর্ষে মৃত ২২ জন জওয়ান, নিখোঁজ ২২ জন

এনবিটিভি, ছত্তিশগড়: মাওবাদীদের গুলিতে শহিদ হলেন ২২ জওয়ান ৷ ঘটনায় আরও ২৪ জওয়ান নিখোঁজ রয়েছেন ৷ তাঁদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে ৷ গতরাতে ঘটনাটি ঘটে ছত্তিশগড়ের বিজাপুর জেলায় ৷ যেটা রাইপুর থেকে প্রায় 400 কিলোমিটার দূরে বলে জানা গিয়েছে ৷

আজ সকালে ছত্তিশগড় পুলিশের ডিরেক্টর জেনারেল পুরো ঘটনা জানিয়েছেন ৷ গতরাতেই ঘটনাস্থলে পাঁচ জওয়ান শহিদ হন ৷ আজ সকালে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 22 ৷ প্রায় 23 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ৷ গতকাল প্রায় 2000 নিরাপত্তারক্ষী মাওবাদীদের ধরতে অভিযান চালান ৷ ওই অভিযান চলে সুকমা ও বিজাপুর জেলায় ৷ দুপুর 12 নাগাদ আচমকা মাওবাদীরা গুলি চালাতে শুরু করে ৷ দীর্ঘক্ষণ দু‘পক্ষের মধ্যে গুলি বিনিময় চলে ৷ এই ঘটনায় কোনও মাওবাদী মারা গিয়েছে কিনা তা এখনও জানা যায়নি ৷

আজ সকালে পুরো বিষয়টি নিয়ে খোঁজ নিতে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের সঙ্গে ফোনে কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ তারপরেই সেন্ট্রাল রিজার্ভ ফোর্সের ডিরেক্টর জেনারেল কুলদীপ সিংকে পুরো বিষয়টি খতিয়ে দেখতে ওই এলাকা পর্যবেক্ষণ করতে বলেন ৷

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories