Wednesday, October 21, 2026
25 C
Kolkata

‘জিয়নকাঠি’র ২৪টি গ্রন্থ প্রকাশ, সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনন্য ‘দুই বাংলার কথাসাহিত্য’ বিশেষ সংখ্যার উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা: বৌদ্ধ ধর্মাঙ্কুর সভা’র কৃপাশরণ হলে বহু লেখকের অগ্রন্থিত ভাবনা গ্রন্থরূপ পেল স্মারক সাহিত্য উৎসবে নাজিবুল ইসলাম মণ্ডল সম্পাদিত  ‘দুই বাংলা কথাসাহিত্য -এর ৮০৪ পৃষ্ঠার অনবদ্য বিশেষ সংকলন প্রকাশের মাধ্যমে। যার শুভ সূচনা হয় শনিবার।

ড. শেখ রেজওয়ানুল ইসলাম, ড. রাকেশ মণ্ডলের দুটি অসামান্য গ্রন্থ যথাক্রমে ‘সুন্দরবনের জনসমাজ ও আধুনিক সাহিত্য’ এবং ‘সুন্দরবন কেন্দ্রিক উপন্যাসে মানুষের অস্তিত্ব রক্ষা সংগ্রাম’ দুটি গবেষণা গ্রন্থের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাহিত্যিক ড. রামকুমার মুখোপাধ্যায়। সুন্দরবন সম্পর্কিত জানা-অজানা বর্ণময় তথ্যের ভিন্নতর উপাদানে পরিপূর্ণতা পায়।

ড. দেবাশিস মৃধা, ড. তরুণ মুখোপাধ্যায় সম্পাদনায় ও লেখায় যথাক্রমে ‘বিদ্যাসাগর : সৃজনে ও মননে ‘এবং ‘অদ্বিতীয় বিদ্যাসাগর’  প্রকাশিত হয়।  ‘ভারতীয় ভাষায় সাহিত্য চর্চা : বাঙালির মনন বিস্তার’,   ‘নুরুল আমিন বিশ্বাস -এর ‘ বাংলার লোকগান’ এবং ‘ বাংলার লোকনাট্য ও লোকনৃত্য ও বিবাহগীতি’ প্রকাশে অনন্যতার দাবি করে। তন্বী হালদারের নভেলেট ‘বিস্কুট’, সমকালের সমাজ দর্পণ, বীরেন শাসমলের গল্প গ্রন্থ ‘নিয়নডার্থাল’ সহ মোট ২৪ টা বই এদিনে প্রকাশিত হয়।

২০২১ -এর জিয়নকাঠি’র স্মারক সাহিত্য সম্মানে ভূষিত করা হয় ড. সোমা ভদ্র রায়, ড. তপন মণ্ডল, সাহিত্যিক শ্যামল ভট্টাচার্য এবং ড. সেলিমবক্স মণ্ডলকে।

এদিনের অনুষ্ঠানে পৌরোহিত্য করেন-যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ড. স্নেহমঞ্জু বসু ,সম্মাননীয় অতিথি ড. রামকুমার মুখোপাধ্যায়, ডায়মণ্ডহারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ড. সাইদুর ইসলাম, ড. সুরঞ্জন মিদ্দে, সাহিত্যিক তন্বী হালদার, বীরেন শাসমল প্রমুখ।

বিশেষভাবে উল্লেখ্য, এক সঙ্গে এতো বইয়ের অকৃপণ এমন উৎসব হয়েছে কী না, তা তথ্যভিজ্ঞ মহলই বলতে পারেন। ঐতিহাসিক সন্ধিক্ষণে “সমকালের জিয়নকাঠি” মন্তব্য করেন গবেষক ফারুক আহমেদ।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories