Sunday, March 8, 2026
23.3 C
Kolkata

মালদার হরিশ্চন্দ্রপুরে বাজ পড়ে মৃত ৩

সফিকুল আলম, মালদা, এনবিটিভি: বাজ পড়ে মৃত্যু হয়েছে তিন জনের। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার বিকেল তিনটে নাগাদ মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার তিন বাসিন্দার মৃত্যু হয়েছে বাজ পড়ে। গুরুতর আহত হয়েছেন একজন।
বজ্রপাতের সময় তাঁরা কেউ মাঠে কাজ করছিলেন। কেউ আবার আম বাগানে ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হরিশ্চন্দ্রপুর থানা এলাকার বারদুয়ারী দক্ষিণ রামনগর গ্রামের বাসিন্দা মিঠুন কর্মকার(৩৩) ও নারায়নপুর গ্রামের বাসিন্দা সুলতান আহমেদ (২৫) এরা এদিন মাঠে কাজ করছিলেন। বৃষ্টির সময় তারা মাঠেই ছিলেন বলে খবর। তখন বাজ পড়লে ঘটনাস্থলেই মৃত্যু হয় মিঠুন কর্মকাররের। অপরদিকে সুলতান আহমেদকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তারবাবুরা মৃত্যু বলে ঘোষণা করেন।

এছাড়াও এদিন একই সময়ে বাজ পড়ে মৃত্যু হয় বাইশা গ্রামের বাসিন্দা পিনু ওঁরাও (৫৮) এর। জানা গেছে বৃষ্টির সময় আম বাগানে ছিলেন ওই বৃদ্ধা। বাজ পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়

বাজের আঘাতে গুরুতর আহত হয়েছেন রামনগর গ্রামের কৃষ্ণ সাহা(২৩)। স্থানীয়রাও আহত অবস্থায় তাকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তারবাবুরা আশঙ্কাজনক অবস্থা দেখে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করে দেন বলে খবর।

Hot this week

ভোরবেলায় কলকাতার পাইকপাড়ায় বিস্ফোরণ, বহুতলের ছাদ ভেঙে ঘনবসতিপূর্ণ এলাকায় দুশ্চিন্তা

কলকাতার পাইকপাড়ায় এক ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, যা এলাকাবাসীর মধ্যে...

মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তেজনা, রান্নার গ্যাসের সরবরাহে নতুন বিধি জারি কেন্দ্রের!

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব ভারতেও স্পষ্ট হয়ে উঠেছে। হেঁশেলে...

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

Topics

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

Related Articles

Popular Categories