Thursday, July 23, 2026
27.1 C
Kolkata

এবার বদলে গেল চাঁদমণির শিল্পী জীবন, বাংলা ছেড়ে এবার গান গাইবে বলিউডে

আজাহার উদ্দিন, হুগলি, এনবিটিভি: এখন ফেসবুকই বদলে দিল চাঁদমনির জীবন। এক অসাধারন গানের গলা নিয়ে জন্মেছে হুগলির ইটাচুনা গ্রামের আদিবাসী কিশোরী চাঁদমণি হেমব্রম, সে এবার পাড়ি দিতে চলেছে বলিউডে। নেহা কক্করের ‘ও হামসফর’ গানটি গেয়ে রাতারাতি ভাইরাল স্টারে পরিনত হন চাঁদমনি। এক স্কুলশিক্ষকের উদ্যোগে সেই গান সোশ্যাল মিডিয়ায় আসার পরই গোটা দেশে তুমুল জনপ্রিয়তা লাভ করেছে চাঁদমণি। বলিউড ইন্ডাস্ট্রি থেকেও অফার আসতে শুরু করেছে। সেই গান গাইতে সাঁওতালি এই মেয়ে পাড়ি দেবে মুম্বাই।

দারিদ্র্যতা ও অভাব ছিল তাদের সংসারের নিত্য সঙ্গী। তিনি বোনের মধ্যে চাঁদমণিই বড়। দশ বছর আগে তার বাবার মৃত্যুতে সংসারের অবস্থা একেবারে ভেঙে পড়ে। সংসারের হাল ধরতে মায়ের সঙ্গে মাঠে গিয়ে ধানচাষের কাজে হাত লাগাতো মেয়েটি। পরিবারের সকলেই দুবেলা দুমুঠো খাবারও পেতেন না ঠিকমতো। অভাবের মধ্য দিয়েই চলছিল মেয়েটির পড়াশোনা।

ইটাচুনা গ্রাম পঞ্চায়েতের মুল্টি গ্রামের বাসিন্দা চাঁদমনি হেমব্রম সারদেশ্বরী কন্যা বিদ্যাপীঠের দশম শ্রেনীর ছাত্রী। ছোট থেকেই গান ওর মনকে টানে, মিউজিক স্টিটেমে চলা গান শুনে ও সারাক্ষন গুনগুন করত কিন্তু পয়সার অভাবে গান শেখার সৌভাগ্য হয়নি চাঁদমণির, তা বলে প্রতিভা কি কোনোদিন থেমে থাকতে পারে। আদিবাসী মেয়েটির উপর নজর পড়ল স্কুলের শিক্ষক চিরঞ্জিত ধীবরের। চাঁদমণির রেকর্ড করা গান নিজের ফেসবুকে শেয়ার করার পরই, বলিউড থেকে চাঁদমণির জন্য অফার আসতে শুরু করে।

পাঞ্জাবের বিখ্যাত শিল্পী আয়শান আদ্রির সংগীত পরিচালনায় মুক্তি পেতে চলেছে চাঁদমণির প্রথম গান ‘জুদাইয়া বে’। গানটি কোনো বড় মিউজিক কোম্পানি ও টিভি চ্যানেল থেকে প্রোমোট করা হবে। এর পাশাপাশি ইন্ডিয়ান আইডল এর ১২ তম সিজনটিতে চাঁদমণির অংশগ্রহনের জন্য আমন্ত্রন এসেছে বলে জানিয়েছেন চিরঞ্জিতবাবু। সবমিলিয়ে আদিবাসী মেয়েটির জীবন রূপকথার গল্পের মতোই বদলে গেল বটে।

Hot this week

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Topics

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

Related Articles

Popular Categories