Wednesday, October 21, 2026
29 C
Kolkata

বিভিন্ন দাবিদাওয়া নিয়ে অনলাইন স্মারকলিপি জমা করলেন পশ্চিমবঙ্গ যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক কর্মপ্রাথী সমিতি

নিজস্ব সংবাদদাতা, কলকাতা, এনবিটিভি: বুধবার “পশ্চিমবঙ্গ যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক কর্মপ্রার্থী সমিতি”র পক্ষ থেকে মুখ্যমন্ত্রী’র নিকট অনলাইনে একটি স্মারকলিপি প্রদান করা হয়। সংগঠনের রাজ্য সভাপতি নির্মল মাঝি এক প্রেস বিবৃতিতে জানান, সম্প্রতি করোনা ভাইরাস বিশ্ব তথা আমাদের দেশে ভয়াবহ রূপ ধারণ করেছে। দেশজুড়ে লকডাউন চলছে। বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল কলেজ এবং তাদের কার্যকলাপ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এরপর আমফান ঝড়ের প্রকোপ এ চারিদিক বিধ্বস্ত হয়ে পড়েছে।

বর্তমানে করোনা ভাইরাস প্রকোপ এর ফলে সমস্ত প্রতিষ্ঠান বন্ধ থাকায় যুবশ্রী’দের প্রশিক্ষণ নেওয়া সম্ভবপর হচ্ছে না। উপরন্তু আমফান ঝড় হওয়ায় চারিদিক বিধ্বস্ত হয়ে পড়েছে। রাজ্যের বহু জায়গায় এখনো ইলেকট্রিক পরিষেবা ব্যাহত। অনেক জায়গায় ইন্টারনেট পরিষেবা সঠিক না থাকায় অনলাইনে নথিভূক্ত করা সম্ভব হয়ে উঠবে না। এইরূপ পরিস্থিতিতে যদি আগামী জুলাই থেকে Annexure-III ফর্মটি অনলাইনের মাধ্যমে জমা নেওয়া হয়। তাহলে যুবশ্রীদের Annexure-III ফর্মটি নথিভুক্ত করতে গিয়ে অনেক অসুবিধার সম্মুখীন হতে হবে এবং রাজ্যের ছেলেমেয়েরা বিপাকের মধ্যে পড়বে। বেশির ভাগ শহর, গ্রামাঞ্চলে সাইবার ক্যাফ অর্থাৎ কম্পিউটারের দোকান গুলি বন্ধ। বর্তমান পরিস্থিতি কথা চিন্তা করে যদি জুলাই মাসে পরিবর্তে আগামী ২০২১ জানুয়ারী তে Annexure-III জমা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, তাহলে রাজ্যের প্রায় ১ লক্ষ্য ছেলে মেয়ে উপকৃত হবে এবং সামাজিক দুরত্ব বজায় থাকবে, কিছুটা হলেও করোনা ভাইরাসের কবল থেকে স্বস্তি পাবে।

এমতাবস্থায়, “পশ্চিমবঙ্গ যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক কর্মপ্রার্থী সমিতি”র পক্ষ থেকে মুখ্যমন্ত্রী’র কাছে অনলাইনে স্মারকলিপি প্রদান করা হয়। এছাড়া অর্থমন্ত্রী, শ্রমমন্ত্রী সহ রাজ্য তথা প্রতিটি জেলার অর্থ দপ্তর, শ্রমদপ্তর, এক্সচেঞ্জ অফিস সমস্ত দপ্তরেও দাবীপত্রের প্রতিলিপি পেশ করা হয়। জুলাই মাসে প্রশিক্ষণ প্রমাণপত্র সহ Annexure III বিষয়টি আপাতত স্থগিত রেখে আগামী ২০২১ সালের জানুয়ারি মাসে কার্যকর করলে রাজ্যের সকল যুবশ্রী বিশেষ উপকৃত হবে। এছাড়া মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী যুবশ্রী’দের স্থায়ী কর্মসংস্থানের দাবী বিষয়টি পুনরায় পেশ করা হয়।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories