Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

আরো ৩ এয়ারপোর্ট আদানির হাতে তুলে দিচ্ছে মোদি সরকার

সাইফুল্লা লস্কর : ২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকে একের পর এক রাষ্ট্রায়ত্ত সংস্থা গুলির বেসরকারিকরণের পথে হেঁটে চলেছে মোদি সরকার। সেই ধারাবাহিকতায় ইতিমধ্যে তিনটি বৃহৎ আধুনিক এয়ারপোর্ট গ্রুপের হাতে তুলে দিয়েছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। এবার আরও তিনটি এয়ারপোর্ট আদানির হাতে তুলে দিতে যাচ্ছে সরকার। এই তিনটি এয়ারপোর্ট হল গুয়াহাটি, জয়পুর এবং তিরুভানান্তপুরাম।

জানুয়ারি মাসে বিমানবন্দর তিনটির হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানানো হয়েছে এয়ারপর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে। উল্লেখ্য এর আগে ম্যাঙ্গালোর, লখনৌ এবং আমেদাবাদ এয়ারপোর্ট তিনটি একই গ্রুপের হাতে তুলে দিয়েছে মোদি সরকার। খবরে প্রকাশ, মুম্বাইয়ের ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দর এবং নাভি মুম্বাইয়ের বিমানবন্দরেরও নিয়ন্ত্রণ নিতে চলেছে গৌতম আদানির এই সংস্থা।

এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার চেয়ারম্যান অরবিন্দ সিং জানিয়েছেন, “বিমানবন্দর গুলোর হস্তান্তর প্রক্রিয়া জানুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যেই সম্পন্ন হবে। এছাড়াও আমরা আরও ৬ টি এয়ারপোর্ট হস্তান্তরের প্রক্রিয়া শুরু করতে চলেছি।” এই ৬ টি এয়ারপোর্ট হলো বারানসি, অমৃতসর, ভুবনেশ্বর, রায়পুর, ইন্দোর এবং ট্রিচি। এই এয়ারপোর্টগুলো পিপিপি মডেলে পরিচালনা করা হবে বলে জানানো হয়েছে সরকারের তরফ থেকে। এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হবার পাওয়ার ভারতের সবথেকে বড় বেসরকারি বিমান বন্দর পরিচালক সংস্থা হয়ে উঠবে আদানি গ্রুপ।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories