Saturday, September 5, 2026
28 C
Kolkata

বিহারের মোকামায় ৩২ জন মুসলিম শিশুদের আটক : পোশাকের ভিত্তিতে অবিচার

বিহারের মোকামা রেলস্টেশনে ৩২ জন মুসলিম শিশু এবং তাদের অভিভাবককে রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ) আটক করে। তারা গুজরাটের সুরতে জামিয়া জাকারিয়া মাদ্রাসায় যাচ্ছিল কিন্তু তাদেরকে শিশু শ্রম পাচারের অভিযোগে আটক করা হয়।  

প্রায় ১৪ ঘণ্টা ধরে আটক ছিল এই ৩২ জন শিশু এমনটা জানা গিয়েছে এবং আটক করার কারণ তাদের পোশাক—কুর্তা-পাজামা ও টুপি। যদিও তাদের কাছে ছাত্র পরিচয়পত্র এবং মাদ্রাসায় ভর্তির সার্টিফিকেট ছিল, তবুও  আরপিএফ কর্মকর্তারা সেগুলো গ্রহণ করেননি এবং তাদের আটক করে।

একজন স্থানীয় বাসিন্দা কাইসার রেহান বলেন, “শিশুরা ঈদ শেষে পরিবারের সাথে ফিরে আসছিল। তাদের হাতে সব কাগজপত্র ছিল, তবুও কোনো কথা না শুনেই আটক করা হয়েছে।” একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, শিশুরা আটক অবস্থায় ভীত ও হতভম্ব হয়ে বসে আছে। তারা খাবার পায়নি, কারও সাথে যোগাযোগেরও সুযোগ পায়নি।  

স্থানীয়রা যখন তাদের মুক্ত করার চেষ্টা করে, তখন তাদেরও হুমকি দেওয়া হয়। অন্য একজন স্থানীয় বলেন, “আমাদেরকে পাটনায় নিয়ে যাওয়ার হুমকি দেওয়া হয়েছিল। আমরা জোর দিয়ে তাদের মুক্তির দাবি করি।” অনেক ঘণ্টার আলোচনার পর সেই রাতে শিশুদের মুক্তি দেওয়া হয়।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories