Saturday, September 5, 2026
28 C
Kolkata

তাইওয়ানে আবাসিক ভবনে আগুন, নিহত ৪৬

 

 

স্থানীয় সংবাদমাধ্যম ফোকাস তাইওয়ানের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ভোর ৩ টার দিকে ১৩ তলা ভবনে আগুন ছড়িয়ে পড়লে কমপক্ষে ৪৬ জন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪১ জন। এছাড়া আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে দেড় শতাধিক অগ্নিনির্বাপণ কর্মী পাঠানো হয়।

 

 

প্রাথমিক তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাতে কাওহসিয়ুং এলাকার ওই বহুতল ভবনটির দ্বিতীয় তলায় সর্বপ্রথম আগুনের সূত্রপাত হয়। এরপর সেটি পুরো ভবনে ছড়িয়ে পড়ে।

 

 

 

কয়েকটি রিপোর্টের বরাত দিয়ে স্পুটনিক নিউজ জানিয়েছে, ভবনের ৭ম থেকে ১১ তলা পর্যন্ত আবাসিক অ্যাপার্টমেন্টে মূলত নিম্ন আয়ের বিভিন্ন পরিবার বসবাস করত। এছাড়া ভবনটিতে ১০০ জনের বেশি মানুষ বসবাস করতেন। তাদের অনেকেই বয়স্ক নাগরিক।

 

 

অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। তবে প্রত্যক্ষদর্শীরা তাইওয়ানের গণমাধ্যমকে জানিয়েছেন, ভোর ৩টার দিকে তারা একটি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন।

সূত্র : ঢাকা পোস্ট

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories