Saturday, March 7, 2026
22.4 C
Kolkata

গৃহবধূকে পুড়িয়ে মারার ঘটনায় যাবজ্জীবন কারাদন্ডের সাজা পেল স্বামী-সহ শ্বশুরবাড়ির ৫ জন

মালদা: গৃহবধূকে কেরোসিন তেল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনায় দোষীদের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিল মালদা জেলা আদালত। মৃত গৃহবধূর স্বামী-সহ শ্বশুরবাড়ির পাঁচজনকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করলেন মালদা জেলা আদালতের অ্যাডিশনাল ফাস্ট কোটের বিচারপতি মৌ চ্যাটার্জী। দোষীদের শাস্তি হওয়ায় খুশি মৃত গৃহবধূর বাবার বাড়ির লোকেরা।

উল্লেখ্য, 2012 সালের 4 মার্চ কালিয়াচকের চুরি অনন্তপুর গ্রামের বাসিন্দা রাজিবুল শেখ তার স্ত্রী ঝরনা বিবি কেরোসিন তেল ঢেলে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করে বলে অভিযোগ স্ত্রীর গায়ে কেরোসিন তেল ও আগুন ধরাতে সাহায্য করে বাবা ভোগ্গু শেখ, মা জোনাকি বিবি ও দুই বোন আসমানী বিবি আসিয়া বিবি। গৃহবধূ ঝরনা বিবি অগ্নিদগ্ধ অবস্থায় ছটপট করতে থাকলে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে প্রথমে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। কিন্তু অবস্থার অবনতি হতে থাকায় মালদা মেডিকেল এর চিকিৎসকরা তাকে কলকাতা রেফার করে। কলকাতা নিয়ে যাওয়ার পথে মুর্শিদাবাদের জঙ্গিপুরে মৃত্যু হয়। তারপরেই মৃত ঝরনা বিবির বাবা মোতায়ের শেখ অভিযুক্ত জামায়াত সহ তার পরিবারের 8 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। ঘটনার তদন্তে নেমে পুলিশ জড়িতদের গ্রেপ্তার করে শুরু হয় ঘটনার বিচার প্রক্রিয়া। তবে তিনজনের বিরুদ্ধে সঠিক তথ্য প্রমাণ না থাকায় পুলিশ তিন জনকে ছেড়ে দেয়। অভিযুক্ত পাঁচজনের বিরুদ্ধে 498A,304B,302 ও 34 ধারাই মামলা রুজু করে। প্রায় নয় বছর ধরে চলে ঘটনার বিচার প্রক্রিয়া। 16 জন সাক্ষী প্রমাণ দেয় এ ঘটনায়। অবশেষে মঙ্গলবার অভিযুক্ত 5 জনকে দোষী সাব্যস্ত করে মালদা জেলা আদালত। চারটি ধারায় তাদের যাবজ্জীবন ও 20 হাজার টাকা জরিমানা করে।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories