Thursday, July 23, 2026
29.3 C
Kolkata

তাইওয়ানে ৫০০ বছর আগের হাতে লেখা কোরআন

এনভিটিভি, ওয়েবডেস্ক: ৫০০ বছরের পুরনো হাতে লেখা কোরআনের একটি কপির পুনরুদ্ধার কাজ সম্পন্ন হয়েছে। গত শনিবার তাইওয়ানভিত্তিক দাতব্য প্রতিষ্ঠান বুদ্ধিস্ট তজু চি চ্যারিটি ফাউন্ডেশন এক বিবৃতিতে এ কথা জানায়। ২০২০ সালে তুরস্ক ভিত্তিক স্বেচ্ছাসেবী মুসলিম ফয়সাল হু ৫০০ পৃষ্ঠার এই পাণ্ডুলিপি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেং ইয়েনকে উপহার দেন। বইটি তখন খুবই জীর্ণ ও ছেঁড়া ছিল। সংবাদমাধ্যম সূত্রে খবর, চেং ইয়েন পাণ্ডুলিপিতে এক ধরনের পোকা খুঁজে পান। সাধারণত তা খুবই পুরনো বইয়ের ভেতর থাকে। তখন তিনি কপিটি পুনরুদ্ধারে সহযোগিতার জন্য ন্যাশনাল তাইওয়ান লাইব্রেরিতে দিয়ে দেন। এ ক্ষেত্রে তাকে সহযোগিতা করে লাইব্রেরির তৎকালীন ডেপুটি ডিরেক্টর উ ইং মেই ও হু। পবিত্র কোরআনের কপিটি পুনরুদ্ধারে ৩৫ মাস সময় লাগে। অবশ্য করোনা মহামারির কারণে মাঝে প্রায় দেড় বছর পর্যন্ত এই কাজ স্থগিত ছিল। তার পর দীর্ঘ তিন বছর পর গত ৫ জুন হুয়ালিয়েন শহরে চেং ইয়েনের কাছে পুনরুদ্ধার করা কাজটি উপস্থাপন করেন লাইব্রেরির পরিচালক সাও সুই ইং ও লাইব্রেরির গ্রন্থ নিরীক্ষাকেন্দ্রের কর্মীরা। ন্যাশনাল তাইওয়ান লাইব্রেরির পরিচালক সাও সুই ইং বলেন, জাতীয় গ্রন্থাগারের তত্ত্বাবধানে পুনরুদ্ধার করা বইগুলোর মধ্যে এটি প্রাচীনতম গ্রন্থ। ধর্মীয় গ্রন্থের সফল পুনরুদ্ধারের ঐতিহাসিক তাৎপর্য রয়েছে। এর মাধ্যমে তার গবেষণা দলের পেশাদারিত্ব ও দক্ষতার স্বীকৃতিও প্রমাণিত হয়। সাও সুইং পাণ্ডুলিপির পুনরুদ্ধার কাজের জন্য কোনো আর্থিক বিনিময় গ্রহণ করেননি। বরং এ ধরনের গুরুত্বপূর্ণ গ্রন্থের পুনরুদ্ধার কাজ লাইব্রেরির গুরুত্ব বৃদ্ধিতে সহায়তা করবে বলে জানান তিনি।

Hot this week

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Topics

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

মহিলা সাংসদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে লোকসভার বাদল অধিবেশন থেকে বরখাস্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়

লোকসভার চলতি বর্ষাকালীন অধিবেশনে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে...

বিধানসভায় হাতাহাতির পরিস্থিতি, কুণালকে বের করার নির্দেশ স্পিকারের!

রাজ্য বিধানসভায় মঙ্গলবার এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়। অধিবেশন...

Related Articles

Popular Categories