Saturday, September 5, 2026
28 C
Kolkata

৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল মেক্সিকো, পাথরের পাহাড় ধ্বস

 

মেক্সিকোয় আঘাত হেনেছে প্রচণ্ড শক্তিশালী ভূমিকম্প, রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৭.৪। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্যমতে, স্থানীয় সময় মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) রাতে দেশটির গুয়েরেরো রাজ্যের আকাপুলকো শহরে আঘাত হানে এ ভূমিকম্প। এর উৎপত্তিস্থল ছিল আকাপুলকো সমুদ্র সৈকত থেকে ১৬ কিলোমিটার দূরে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ভূমিকম্পের জেরে আকাপুলকোর পাহাড়গুলো কেঁপে ওঠে। এতে পাহাড়ের পাথর ধসে ও গাছপালা ভেঙে রাস্তার ওপর পড়ে। ভবনগুলো কেঁপে উঠলে আতঙ্কিত মানুষজন রাস্তায় নেমে আসেন।

 

গুরেরোর গভর্নর হেক্টর আস্তুডিলো জানিয়েছেন, তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।
আকাপুলকো থেকে প্রায় ৩৭৫ কিলোমিটার দূরে অবস্থিত রাজধানী মেক্সিকো সিটি। দেশটির ন্যাশনাল সিসমোলজিক্যাল সার্ভিস জানিয়েছে, ভূমিকম্পের রেশ সুদূর রাজধানীতেও অনুভূত হয়েছে।

বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ এলাকা মেক্সিকো। ১৯৮৫ সালের ১৯ সেপ্টেম্বর দেশটিতে ৮ দশমিক ১ মাত্রার এক প্রলয়ঙ্করী ভূমিকম্পে প্রাণ হারিয়েছিলেন ১০ হাজারের বেশি মানুষ, ধ্বংস হয়েছিল কয়েকশ ঘরবাড়ি। ২০১৭ সালে সেখানে ৭ দশমিক ১ মাত্রার এক ভূমিকম্পে নিহত হন অন্তত ৩৭০ জন।

সূত্র : ডেইলি ইনকিলাব

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories