Friday, March 6, 2026
32.6 C
Kolkata

আসানসোল স্টেশনে ট্রেন থেকে উদ্ধার ৪ নাবালিকা সহ ৬, আটক ১

উজ্জ্বল দাস, আসানসোলঃ আসানসোল স্টেশনে চার নাবালিকা ও দুজন যুবতীকে চলতি ট্রেন থেকে উদ্ধার করলো RPF বাহিনী। মঙ্গলবার শিয়ালদহ থেকে সম্পর্ক ক্রান্তি ট্রেনে দিল্লি নিয়ে যাওয়ার পথে D3 কামরা থেকে তাদের উদ্ধার করা হয় । এই ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে RPF।

জানা গিয়েছে, কাজ দেওয়ার নামে উত্তর ২৪ পরগনার সন্তোষপুর এলাকা থেকে ৪ নাবালিকা ও ২ যুবতীকে নিয়ে যাওয়া হচ্ছিল নিউ দিল্লির কোনও জায়গায়। কিন্তু ওই নাবালিকারা তাদের সঙ্গে থাকা ওই ব্যক্তির ফোনের কথোপকথনের মাধ্যমে বুঝতে পারে, তাদের অন্য কোনও উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। ট্রেনের যাত্রীরা এই বিষয়টি বুঝতে পেরে RPF কে খবর দেয়। এরপর আসানসোল রেল ডিভিশনের আরপিএফের কাছে খবর যায়। খবর পেয়ে তারা আসানসোল স্টেশনে ওই ট্রেন থেকে চারজন নাবালিকা ও দু’জন যুবতীকে উদ্ধার করে। তাদের সঙ্গে থাকা অভিযুক্তকেও আটক করা হয়েছে।

এই ঘটনা প্রসঙ্গে RPF এর আসানসোল ডিভিশনের চিফ সিকিউরিটি কমিশনার চন্দ্রকান্তা মিশ্র জানিয়েছেন, তারা প্রাথমিকভাবে ঘটনাটি হিউম্যান ট্রাফিকিং- এর ঘটনা বলেই মনে করছেন।

Hot this week

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

Topics

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

তামিলনাড়ুতে জাতিগত হামলা: প্রতিবন্ধী দলিত ও ওড়িশার শ্রমিক নিহত, অভিযুক্তদের আগে রয়েছে সহিংসতার ইতিহাস

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার নাঙ্গুনেরি এলাকার পেরুমপাথ্তু গ্রামে ভয়াবহ হামলার...

Related Articles

Popular Categories