Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

আসামে ৬০০ সরকারি মাদ্রাসা বন্ধ করতে যাচ্ছে কট্টর হিন্দুত্ববাদী বিজেপি সরকার

বিশেষ প্রতিবেদন : আসামে বিজেপি তার নির্বাচনী ইশতেহারে দেয়া প্রতিশ্রুতি পূরণ করতে যাচ্ছে ৬০০টি সরকারি মাদ্রাসা বন্ধ করার মাধ্যমে। বিজেপি তাদের নির্বাচনী ইশতেহারে বলেছিল তারা রাজ্যে ইসলামী শিক্ষার সমস্ত প্রতিষ্ঠানে বন্ধ করে দেবে।সেই উদ্দেশ্যেই আসন্ন বিধানসভায় অধিবেশনে একটি বিল আনতে চলেছে আসামের বিজেপি সরকার।আগামী 28 শে ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে আসাম বিধানসভার শীতকালীন অধিবেশন।

আসামের কট্টর হিন্দুত্ববাদী বিজেপি নেতা এবং শিক্ষা মন্ত্রী হেমন্ত শর্মা বলেছেন, আমরা সরকারি খরচে কোরআন শিক্ষার অনুমতি দিতে পারিনা। এইসব প্রতিষ্ঠানগুলোতে হয় কোরআনের সঙ্গে ভগবত গীতা এবং বাইবেল পড়ানো হোক নাহলে কুরআন বাদ যাক।মিশ্র সংস্কৃতির ভূখণ্ড আসামে যেহেতু বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র ধর্মীয় গোষ্ঠীর অস্তিত্ব থাকায় সেখানে কোরআনের সঙ্গে ভগবত গীতা বাইবেল পড়ানো সম্ভব নয় তাই কোরআনকে বাদ দিতে হবে।এই বিল প্রণয়নের ফলে রাজ্যের ৬০০ টি মাদ্রাসা বন্ধ করা হবে এবং এগুলোতে আধুনিক শিক্ষার ব্যবস্থা করা হবে।

উল্লেখ্য রাজ্য সরকারের সাহায্যপ্রাপ্ত সরকারি মাদ্রাসা গুলোতে মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলির মতোই সমস্ত বিষয় পড়ানো হয়, শুধু দুটি বিষয় সেখানে অতিরিক্ত থাকে একটি আরবি শিক্ষা অপরটি ধর্মতত্ত্ব আর সেখানেই যত আপত্তি বিরোধী বিজেপি সরকারের।

মাদ্রাসা গুলিকে বন্ধ করা হলেও সংস্কৃত শিক্ষার জন্য হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠান ‘টোল’গুলিকে আসামের কুমার ভাস্কর বিশ্ববিদ্যালয়ের হাতে তুলে দেয়া হবে।এই প্রতিষ্ঠানগুলিতে সনাতন ইতিহাস, সংস্কৃতি এবং ভারতীয় সভ্যতার ব্যাপারে শেখানো হবে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories