Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলনরত কৃষক মন্ডলীর জমায়েত পার্কসার্কাসে

নিউজ ডেস্ক : কেন্দ্রের নয়া কৃষি আইন প্রত্যাহারের দাবিতে একটি অবস্থান বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয় কলকাতা পার্কসার্কাস এ। সংগঠকদের তরফ থেকে দাবি করা হয়েছে কৃষক আন্দোলনের সঙ্গে জড়িত সমস্ত নেতা কর্মীদের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহার করতে হবে। কেন্দ্রের বিজেপি সরকার জনবিরোধী কৃষি আইনের সুফল কৃষক দের সম্মুখে তুলে ধরার চেষ্টা করলেও তাতে কোনরকম সুরহা মেলেনি।বরং কৃষক আন্দোলনকে আরো জোরদার করার ডাক দিচ্ছে সমস্ত কৃষক নেতারা।১৪ ডিসেম্বর সোমবার কলকাতা পার্কসার্কাস ৪ নং ব্রিজ সংলগ্ন মেসক্যাবে জমায়েত কর্মসূচির আয়োজন করা হয়।দুপুর ২ টো থেকে কৃষকদের এই অনশন কর্মসূচি শুরু হবে ধর্না মঞ্চ পর্যন্ত।দীর্ঘ রাতদিন ব্যাপী তাদের এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।মূলত তারা তাদের অধিকার পুনঃপ্রতিষ্ঠার দাবিতে এবং কৃষক আন্দোলনের নেতাদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এই অনশন কর্মসূচি বহাল রাখার চেষ্টা করছেন।

কৃষক আন্দোলনের জন্য সমর্থন এবং একাত্মতা দেখিয়ে জন সভা সমাবেশের আয়োজন করা হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে।গতকাল ফুরফুরা দরবারে আব্বাস সিদ্দিকীর নেতৃত্বে কৃষক আন্দোলনের সমর্থনে আয়োজিত হয় এমনই এক সভা।আবার রাজস্থান মধ্যপ্রদেশ এবং হরিয়ানা থেকে বহু কৃষক দিল্লিতে যোগ দান করছে।তাদের মধ্যে অনেককে আটকে দিচ্ছে হারিয়ানার বিজেপি সরকার।সময়ের সঙ্গে সঙ্গে আন্দোলনের সপক্ষে আওয়াজ জোরদার হলেও এবং আন্দোলনের পরিস্থিতি বিস্তৃত হলেও কেন্দ্র সরকার তথাকথিত কর্পোরেট বান্ধব কৃষি বিল প্রত্যাহার না করার ব্যাপারে এখন অনড়।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories