Wednesday, October 21, 2026
24 C
Kolkata

কুলতলীর গোপালগঞ্জে জমি বিবাদে দুই পরিবারে সংঘর্ষ, ৬ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি

এনবিটিভি ডেস্ক : জমি বিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলতলী থানার গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৫ বিঘা জমি নিয়ে শাহাবুদ্দিন মোল্লা ও শম্ভু মন্ডলের সঙ্গে দীর্ঘদিন গন্ডগোল চলছিল। বুধবার দুপুরে শম্ভু মন্ডলের বাড়ির লোকজন ওই জমিতে গাছ লাগাতে গেলে, শাহাবুদ্দিন মোল্লার সঙ্গে গন্ডগোল শুরু হয়। এরপরই ২ পরিবারের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এই ঘটনায় দু’পক্ষের মোট ৬ জন গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে ৪ জনের শারীরিক অবস্থার অবনতি হলে, তাঁদের কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের লোকজন কুলতলী থানায় একটি অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ উভয় পক্ষের ১ জন করে মোট দু’জনকে গ্রেফতার করেছে। একই সঙ্গে ঘটনার তদন্ত শুরু করেছে কুলতলী থানার পুলিশ।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories