Thursday, July 23, 2026
29.3 C
Kolkata

রবি ঠাকুরের ‘নটী’ সাজে নৃত্য মনামীর, দেখুন ভিডিও

রবি ঠাকুরের ‘নটী’ সাজে নৃত্য মনামীর, দেখুন ভিডিও

https://www.instagram.com/p/B_6ffBoDie5/?utm_source=ig_web_button_share_sheet

কৌশিক পোল্ল্যে: আজ ‘রবি’ বার। না ঠিক তথাকথিত রবিবার নয়, এটি বাঙালির প্রানের মানুষ রবি ঠাকুরের জন্মতিথি। আজ পঁচিশে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৯তম জন্মদিন। অন্যান্য বছরের ন্যায় আড়ম্বরপূর্ন ভাবে না হলেও চলছে রবিগানে, নৃত্যে তারই শ্রদ্ধাজ্ঞাপন। সকলেই সোশ্যাল মিডিয়ায় করছেন কবিকে ঘিরে নানান পোস্ট। বাদ পড়েননি বাংলার স্টুডিওপাড়ার তারকারা, তারাও নানানভাবে কবিকে শ্রদ্ধা নিবেদন করেছেন।

আজ এই বিশেষ দিনে একেবারে নয়া অবতারে হাজির আপনার ড্রয়িংরুমের ‘ইরাবতী’ ওরফে মনামী ঘোষ। নিজেকে সাজিয়ে তুলেছেন ‘নটী’ সাজে, তালে তাল মিলিয়ে নাচলেন নৃত্যনাট্য ‘অভিসার’এ। ক্যাপশনেও লিখেছেন একই কথা, নটী চলেছেন অভিসারে। কবিগুরুর প্রতি নিজ প্রতিক্রিয়া ব্যক্ত করতেই এই উপস্থাপনা মনামীর। যদিও নাচের দৌলতে সোশ্যাল মিডিয়ায় বহুল পরিচিত এই পোক্ত অভিনেত্রী।

নৃত্যের নানান ভঙ্গিমায় সুন্দরভাবে ফুটে উঠছে রবি ঠাকুরের লেখনির অপরূপ বর্ণনা। কবিতার সুরে মাত্র ৫০ সেকেন্ডের ভিডিওতে তিনি তুলে ধরলেন নৃত্যনাট্যের অসাধারন পরিবেশ। ভিডিওটি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন অভিনেত্রী, যা দেখে রীতিমতো মুগ্ধ হয়েছেন তার অনুরাগীরা, সেই সঙ্গে কবিগুরু জন্মদিনে তার প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করতে একেবারেই ভোলেননি নেটিজেনরা। কবিগুরু আমাদের প্রানের মাঝেই রয়েছেন, সেকথাই যেন ধ্বনিত হয় বারেবারে।

‘ইরাবতীর চুপকথা’ ধারাবাহিকের পাশাপাশি বেশ কিছু বাংলা ছবিতেও অভিনয় করেছেন মনামী। লকডাউন শেষে ‘বেলা শুরু’ নামক সিনেমার কাজও শুরু হবে। আজকের দিনে তাৎপর্যপূর্ণ নাচ ভক্তদের উপহার দিয়ে একেবারেই নিরাশ করেননি তিনি বরং কবির কবিতাকেই সাদরে বরন করেছেন সকলে। “হে নতুন, দেখা দিক আরবার, জন্মেরও প্রথম শুভক্ষন।” মনামীর সেই মনমাতানো অসাধারন নাচের ভিডিও নীচে সাজানো রইল শুধুমাত্র আপনার জন্য।

Hot this week

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Topics

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

মহিলা সাংসদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে লোকসভার বাদল অধিবেশন থেকে বরখাস্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়

লোকসভার চলতি বর্ষাকালীন অধিবেশনে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে...

বিধানসভায় হাতাহাতির পরিস্থিতি, কুণালকে বের করার নির্দেশ স্পিকারের!

রাজ্য বিধানসভায় মঙ্গলবার এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়। অধিবেশন...

Related Articles

Popular Categories