Friday, March 6, 2026
28.9 C
Kolkata

বয়স পারেনি শুকুরুদ্দিনকে কাবু করতে, ৮০ বছরেও সাইকেল নিয়ে চালিয়ে যাচ্ছেন ফেরি

নদিয়া জেলার করিমপুর থানার গমাখালি গ্রামের এক বৃদ্ধ মানুষের জীবনসংগ্রাম আজও অনেককে ভাবায়। বয়স প্রায় ৮০ ছুঁইছুঁই হলেও থেমে নেই তাঁর রোজকার লড়াই। নাম তাঁর শুকুরুদ্দিন সেখ। যে বয়সে অনেকেই বিশ্রাম নেন, সেই বয়সে রোজ ভোরে ফজরের আযানের সঙ্গে সঙ্গে তাঁর দিন শুরু হয়।নামাজ শেষ করে তিনি বেরিয়ে পড়েন জীবিকার খোঁজে। পুরনো সাইকেলের পেছনে বাঁধা থাকে পাকা কলা ভর্তি দুটি ঝুড়ি। গ্রীষ্ম, শীত, বৃষ্টি, কোনও কিছুই তাঁকে আটকাতে পারে না। “কলা নেবে, কলা”—এই হাঁক দিতে দিতে এক গ্রাম থেকে অন্য গ্রামে ঘুরে বেড়ান তিনি। কখনও নদিয়া ছাড়িয়ে পাশের জেলা মুর্শিদাবাদেও পৌঁছে যান। সারাদিনের এই কঠিন পরিশ্রমের শেষে তাঁর আয় হয় প্রায় ২০০ থেকে ৩০০ টাকা। এই সামান্য উপার্জনেই চলে তাঁর দু’জনের সংসার।

শুকুরুদ্দিন জানালেন, দীর্ঘ ৩৫ বছর ধরে সাইকেল চালিয়েই কাজ করছেন তিনি। তাঁর মতে, নিয়মিত পরিশ্রমই তাঁর শরীর ভালো রাখার আসল চাবিকাঠি। বয়সজনিত কিছু সমস্যা থাকলেও বড় কোনও রোগে ভোগেন না তিনি। তবে সময়ের সঙ্গে সঙ্গে শক্তি যে কমে আসছে, সেটাও মানেন বৃদ্ধ। কিছু বছর আগেও তিনি প্রতিদিন প্রায় ১০০ কিলোমিটার সাইকেল চালিয়ে মুর্শিদাবাদের দেবীপুর থেকে আখের গুড় এনে বিক্রি করতেন। এলাকার মানুষ তাঁর গুড় খুব পছন্দ করত। এখন আর সেই পরিমাণ পরিশ্রম সম্ভব নয় বলে কাছাকাছি গ্রামেই কলা বিক্রি করে দিন কাটছে।

পরিবার সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, তাঁর চার ছেলে ও এক মেয়ে রয়েছে। নাতিদের মধ্যে একজন স্কুল শিক্ষক। তবে সবাই নিজেদের জীবনে ব্যস্ত। শীতের দিনে কষ্ট হয় বলেও স্বীকার করেন তিনি। তবু পেটের দায়ে কাজ থামানো যায় না।গমাখালির এই বৃদ্ধ মানুষ আজও প্রমাণ করে চলেছেন, পরিশ্রম, আত্মসম্মান আর বেঁচে থাকার ইচ্ছাই জীবনের আসল শক্তি। তাঁর গল্প নিঃশব্দে বর্তমান প্রজন্মকে দায়িত্ব ও শ্রমের মূল্য শেখায়।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories