Sunday, June 7, 2026
35.2 C
Kolkata

কয়লার অবৈধ ব্যবসা অব্যাহত রয়েছে বরাকে

এনবিটিভি ডেস্ক, জামিল হোসেন (আসাম করিমগঞ্জ): এবার কয়লা কারবারি পুলিশের বড়র্কর্তা হয়ে দাঁড়িয়েছে। করিমগঞ্জের একাংশ কয়লা ব্যবসায়ীদের কথায় যখন তখনই তাদের আঙ্গুল হেলুনে বহু বড় বড় কাজ হাসিল হয়ে যায় বলে এমনি অভিযোগ উঠেছে। তবে সেই একই ফর্মুলায় গত তিন দিনের মধ্যে রাতে বরাকে ঢুকলো প্রায় ৬০টি কয়লা বােঝাই লরি। জানাগেছে, মালিডহর হয়ে কয়লা লরি আসা গত কয়েকদিন ধরে বন্ধ ছিল। কারবারের লাগাম কার হাতে থাকবে, এ নিয়ে চলছে দড়ি টনাটানি। কিন্তু কিছুতেই কোনও সুরাহা হচ্ছিল না। এদিকে কয়লা সরবরাহ করতে মরিয়া হয়ে ওঠেছিল কিছু কারবারি। কিন্তু বে-আইনি ওই কারবার নিয়ে দিসপুর থেকে শিলচরে কোনও ম্যাসেজ আসছিল না। এমতাবস্থায় পুলিশের কাছে প্রস্তাব পাঠায় করিমগঞ্জের কুখ্যাত কয়লা মাফিয়া আহাদ। আহাদের ফর্মুলা মতে শুরু হয়ে যায় কারবার। একটি সূত্র জানায়, বড়কর্তার নির্দেশে রাতে এক বিশেষ পুলিশ দল এসেছিল মালিডহরে। তখনই শুরু হয় এ রাতের আমদানি। ঠিক আগের রাতের মতো লরিপ্রতি সত্তর হাজার টাকা করে এদিনও আদায় হয়। সূত্রমতে, এদিনও কয়েকটি কয়লার পারমিট নিয়ে এসেছিল। তবে পুলিশ ম্যানেজ থাকায় ১২ টনের জায়গায় লরিগুলি যথারীতি ৪০ টন পর্যন্ত কয়লা পাচার করতে পেরেছে। বাকী লরি কোনও নথি ছাড়াই ৪০ টন করে মাল নিয়ে বরাকে ঢুকেছে। এদিকে, পুলিশের এমন কাণ্ড দেখে সাধারণ মানুষ হতবাক। কারণ, পুলিশি পৃষ্ঠপােষকতায় চলতে থাকা এমন কয়লা কারবার চলছে জোর গতিতে। তাছাড়াও এদিনে করিমগঞ্জের পুলিশ সুপার সঞ্জিত কৃষ্ণ বদরপুর নূতন থানার পরিদর্শনে এসে সাংবাদিকদের মুখামুখি হয়ে জানান, করিমগঞ্জ জেলায় একটিও অবৈধ কয়লা বােঝাই লরি প্রবেশ করে নি। তাই বদরপুর ঘাট এলাকায় অস্থায়ী পুলিশ চৌকি বসানো হয়েছে। এছাড়াও পাথারকান্দি বিধায়ক কৃষ্ণেন্দু পাল ও সাউথ রেঞ্জ ডিআইজির সঙ্গে রোদ্দধার বৈঠক অনুষ্ঠিত হয়। তবে কি ব্যাপারে আলাপ আলোচনা হয়েছে তা জানায়নি।

Hot this week

‘গরমের জন্য জল বাষ্প হয়ে উবে যাচ্ছে’ – দিল্লির জলসঙ্কট নিয়ে আজব সাফাই মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার!

গ্রীষ্মের তীব্র দাবদাহে ফের জলসংকটে ভুগছে দেশের রাজধানী দিল্লি।...

বন্ধ হয়ে গেল নৈহাটি জুটমিল! অনিশ্চয়তায় ৩০০০ শ্রমিকের ভবিষ্যৎ

উত্তর ২৪ পরগনার নৈহাটির হাজিনগর জুটমিলে ‘সাসপেনশন অফ ওয়ার্ক’-এর...

বৈঠকে নেই DMK, ভগ্নদশা তৃণমূলের! বিজেপি বিরোধী জোটে কংগ্রেসের ভূমিকায় ‘অসন্তোষ’ প্রকাশ করে চিঠি সিপিএমের

বিরোধী জোট ‘ইন্ডিয়া’র গুরুত্বপূর্ণ বৈঠকের আগে কংগ্রেসের অবস্থান স্পষ্ট...

বীরভূমের ‘ভালো তৃণমূল’ কাজল শেখ সহ ৫ বিধায়কের নিরাপত্তা বাড়ালো রাজ্য!

রাজ্যে সরকার পরিবর্তনের পর রাজনৈতিক ও প্রশাসনিক সমীকরণে একের...

‘অভিষেক ব্যানার্জি ফাঁসিয়েছে’ – NIA-র কাছে অভিযোগ শওকত মোল্লার!

ভাঙড়ে বোমাবাজি ও মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হওয়ার পর এনআইএ...

Topics

মমতা-কেজরিওয়ালের জন্যই NDA-তে যোগ দেন নীতিশ কুমার! বিস্ফোরক জেডিইউ নেতা

২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে বিরোধী শিবিরে অন্যতম বড়...

ফের বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজির সিলিন্ডার ৯৬৮ টাকা!

মূল্যবৃদ্ধির চাপে নাজেহাল সাধারণ মানুষ। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির...

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

Related Articles

Popular Categories