Sunday, June 7, 2026
32.2 C
Kolkata

আপাতত বন্ধ হচ্ছে না আসামের সরকারি মাদ্রাসা শিক্ষা

এনবিটিভি ডেস্ক, জামিল হোসেন (আসাম করিমগঞ্জ): আপাতত সরকারি মাদ্রাসা শিক্ষা বন্ধ হচ্ছে না শিলচরে এসে মুসলিমদের ধর্মীয় সংগঠনের প্রধান দের সাথে বৈঠকে এমনটাই ইঙ্গিত দিলেন শিক্ষা মন্ত্রী ড: হিমন্ত বিশ্বাস শর্মা৷ সম্প্রতি অসমের শিক্ষামন্ত্রী ডঃ হিমন্ত বিশ্বাস শর্মা ঘোষণা করেছিলেন সরকারি মাদ্রাসা ও সংস্কৃতির টুল বন্ধ করা হবে৷ তারপর থেকে গোটা রাজ্য জুড়ে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে, এরই পরিপ্রেক্ষিতে শিলচর সার্কিট হাউসে মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে দেখা করেন নদওয়াতুত তামির আহলে সুন্নাতুল জামাত জামায়াতে ইসলামী হিন্দের শীর্ষ পদাধিকারীগণ৷ উনারা মন্ত্রীকে বুঝিয়ে বলেন মাদ্রাসাতে শুধু আরবি শিক্ষা দেওয়া হয় না এখানে আরবি শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষা, নৈতিক শিক্ষা, আদব আখলাক শিক্ষা দেওয়া হয় তাই শিক্ষামন্ত্রীকে তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আবেদন জানান তারা৷ উনারা বেরিয়ে এসে সংবাদ মাধ্যমকে জানান মন্ত্রী তাদের আবেদনে সাড়া দিয়েছেন এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে না আরেক দফা আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান৷ সেখানে উপস্থিত ছিলেন উত্তর-পূর্ব ভারত এমারতে শরয়ীয়াহ ও নদওয়াতুত তামিরের আমিরে শরিওত হযরত মাওলানা ইউসুফ আলী সাহেব, উত্তর-পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের মুখ্য উপদেষ্টা মৌলানা সারিমুল হক লস্কর, জামাতে ইসলামী হিন্দের দক্ষিণ অসম জুনের সভাপতি জনাব নুরুল ইসলাম, মাজারবইয়া জমিয়ত উলামা হিন্দের পক্ষে মাওলানা মাহমুদুল হাসান প্রমূখ৷

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories