Thursday, July 23, 2026
29.3 C
Kolkata

দলের গোষ্ঠী কোন্দলের কথা বলতেই কর্মী সম্মেলন থেকে বুধ সভাপতি কে বের করে দিলো অনুব্রত মণ্ডল

এনবিটিভি: কখনো বিরোধী রাজনৈতিক দলের নেতাদের কে হুমকি, কখনো প্রশাসন কে হুমকি, আবার কখনো মজা করে উস্কানিমূলক মন্তব্য , বারবার শিরোনামে উঠে এসেছেন তৃণমূলের বীরভূম সভাপতি অনুব্রত মণ্ডল।বিতর্ক যেন কোন মতেই পিছু ছাড়ছে না তৃণমূল কংগ্রেসের বীরভূমের দোর্দণ্ড প্রতাপ নেতা অনুব্রত মণ্ডলের। এর আগে মঞ্চে দলের নেতার হাত থেকে মাইক্রোফোন কেড়ে নেওয়া থেকে শুরু করে বিজেপিকে হুমকি সমালোচনা ডেকে এনেছিল অনুব্রতকে। এবার আরও এক নতুন বিতর্কে জড়িয়ে পড়লেন অনুব্রত।

জানা গেছে বৃহস্পতিবার ছিল বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সাঁইথিয়া ব্লকের বুথ সম্মেলনে। এই সম্মেলনে এক বুথ সভাপতিকে বের করে দেওয়ার নির্দেশ দিলেন অনুব্রত। তার অপরাধ, তিনি নাকি দলের গোষ্ঠী কোন্দলের কথা তুলে ধরতে চেয়েছিলেন।

অনুব্রতের কোপে পড়া তৃণমূলের ওই নেতা হলেন সাঁইথিয়া ব্লকের বনগ্রাম পঞ্চায়েতের মারকোলা গ্রামের বুথ সভাপতি শান্ত মণ্ডল। তিনি গত ভোটে হারের। বিশ্লেষণ করতে গিয়ে দলীয় কোন্দলের প্রসঙ্গ টানেন। তাতেই ক্ষেপে যান অনুব্রত। এরপর তাকে সভা ছেড়ে চলে যেতে বলে বচসা হয়। জড়িয়ে তা সামাল দেন পিনাকী লাল দত্ত, শান্তনু রায়, সাবের আলি প্রমুখ।

Hot this week

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Topics

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

মহিলা সাংসদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে লোকসভার বাদল অধিবেশন থেকে বরখাস্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়

লোকসভার চলতি বর্ষাকালীন অধিবেশনে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে...

বিধানসভায় হাতাহাতির পরিস্থিতি, কুণালকে বের করার নির্দেশ স্পিকারের!

রাজ্য বিধানসভায় মঙ্গলবার এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়। অধিবেশন...

Related Articles

Popular Categories