Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

নিউ জলপাইগুড়ি কাজের বরাত নিয়ে তৃণমূল-বিজেপি সংঘর্ষ; পরিস্থিতি সামাল দিতে নামল বিশাল পুলিশবাহিনী

এনবিটিভি: কাজের বরাত নিয়ে তৃণমূল-বিজেপি সংঘর্ষ। নিউ জলপাইগুড়ি স্টেশনের ঘটনায় জখম কয়েকজন। আহতদের নিয়ে যাওয়া হল হাসপাতালে।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, নিউ জলপাইগুড়ি স্টেশনের শৌচাগারে জল ভরার কাজ করছিলেন কয়েজন বিজেপি কর্মী। বরাতপ্রাপ্ত ঠিকাদার সংস্থার অধীনেই কাজ করছিলেন তাঁরা। আচমকাই লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় কয়েকজন। প্রত্যাখ্যাত করেন বিজেপি কর্মীরাও। দুপক্ষের সংঘর্ষে জখম হন কয়েকজন। তাঁদের ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে। সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে চলে আসে পুলিশ। নামানো হয় রাফ। বিজেপির অভিযোগ, ঘটনার নেপথ্যে তৃণমূল। শৌচাগারে জল ভরতে টাকা চেয়েছিল শাসক শিবিরের কয়েকজন। টাকা দিতে অস্বীকার করায় হামলা চালানো হয়। পদ্ম শিবিরের সব অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতৃত্ব। তাঁদের পাল্টা অভিযোগ, ঘটনার পেছনে রয়েছে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories