Tuesday, October 27, 2026
34 C
Kolkata

দূর্গাপূজা ভার্চুয়ালি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

এনবিটিভি ডেস্ক, আসানসোল: বাংলার দশটি পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করলেন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী ৷ এদিন প্রধান মন্ত্রীর এই ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানের লাইভ সম্প্রচার করা হয় আসানসোলের বিজেপির জেলা সদর কার্য্যালয়ে ৷ আসানসোল উত্তর বিধান সভার অন্তর্গত ধাদকা অঞ্চলে বিজেপির দলীয় কার্য্যালয়ে ফ্লেক্সের ওপর দেবী দুর্গার অসুর দলনী মূর্তির প্রতিকৃতি তৈরি করে তারই পূজা অর্চনায় মেতে ওঠেন জেলায় বিজেপির নেতা কর্মীরা ৷ এদিনের অনুষ্ঠান প্রসঙ্গে বিজেপির জেলা সভাপতি লক্ষণ ঘড়ুই বলেন, দেশের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোয় দশটি পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করেন শুভ ষষ্ঠীর দিনে ৷ তিনি তার ব্যস্ততম সময় থেকে ৪০ মিনিট ব্যায় করেছেন ৷ এর জন্যে আমরা বাঙালি হিসাবে গর্বিত ৷ পাশাপাশি আগামীদিনে বাংলায় পরিবর্তনের পরিবর্তন আনার লক্ষ্যে বিজেপির কর্মীরা জেলায় জেলায় মানুষের সাথে থেকে আরো বেশি সঙ্গবদ্ধ লড়াই গড়ে তুলবে ৷

Hot this week

SIR বিতর্কে সুপ্রিম কোর্টে হলফনামা, বাংলায় ভোটারদের নাম বাদ দেওয়ার দায় ঝেড়ে সিইও দফতরের দিকে আঙুল কমিশনের!

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়াকে...

Topics

নির্বাচনের আগে নেতানিয়াহুর বিরুদ্ধে ইজ়রায়েলে বিক্ষোভ, ‘বিবি-কে ভোট দিন’ বলে প্রচারে নামলেন ট্রাম্প

ইজ়রায়েলের পার্লামেন্ট নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে...

Related Articles

Popular Categories