Wednesday, October 21, 2026
25 C
Kolkata

গুজরাটে পরিযায়ী শ্রমিকের কাছে তিনগুণ ট্রেন ভাড়া দাবি ও শ্রমিককে বেধাড়ক মারলো বিজেপি নেতা

এনবিটিভি ডেস্কঃ এবারে পরিযায়ী শ্রমিককে মারধর গুজরাটে। বাসুদেব বর্মা নামে এক ব্যক্তি বাড়ি ফেরার জন্য টিকিট কাটতে গেলে রাজেশ ভর্মার অনুগামীরা ওই ব্যক্তির থেকে অতিরিক্ত টাকা চায়। সেই শ্রমিক তা দেননি। বরং এহেন দাবির প্রতিবাদ করেন। আর এরপরই রড দিয়ে তাঁকে মারধর করা হয়। এমনকী পাথর ছুঁড়ে মারা হয় বলে অভিযোগ ওঠে। সুরাটের গেরুয়া শিবিরের প্রধান অবশ্য অভিযুক্ত রাজেশ বর্মাকে বিজেপি কর্মী হিসেবে অস্বীকার করেছেন। অভিযোগ, এক পরিযায়ী শ্রমিকের কাছে বাড়ি ফেরার জন্যে তিনগুণ ট্রেন ভাড়া দাবি করা হয়। আর তা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। কারণ শুধু ট্রেনভাড়া দাবিই নয়, ওই পরিযায়ী শ্রমিককে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।

কংগ্রেসের অভিযোগ, ওই পরিযায়ী শ্রমিককে যে ব্যক্তি মারধর করেছে, তিনি বিজেপির কর্মী। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। ওই বিজেপি কর্মীর নাম রাজেশ ভর্মা। পরিযায়ী শ্রমিককে মারধরের পাশাপাশি গুজরাটে আটকে পড়া ছত্তিশগড়ের শ্রমিকের কাছ থেকে ১ লাখেরও বেশি টাকা নেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। বিজেপি অস্বীকার করলেও সোশ্যাল মিডিয়ায় ওই ব্যক্তি নিজেকে বিজেপি নেতা বলেই পরিচয় দিয়েছেন। রাজ্যের বিজেপি নেতাদের সঙ্গে তাঁর একাধিক ছবিও রয়েছে।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories