Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

লকডাউনে মাঝে সলমন খানের রোম্যান্স

জেসমিনা খাতুন: পানভেলের ফার্মহাউসে জ্যাকলিন ফার্নান্ডেজ়ের সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেল সলমন খানকে। সলমন-জ্যাকলিনের সেই রোম্যান্সের ভিডিয়ো আবার তাঁরই ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে। অবাক হচ্ছেন তো!

আসলে এই লকডাউন পিরিয়ডে একটি গানের মিউজ়িক ভিডিয়ো তৈরি করে ফেলেছেন সলমন। ১২ মে সেটি রিলিজ় করবে। তার আগে সেই ভিডিয়োর টিজ়ার প্রকাশিত হল রবিবার। সেই ভিডিয়োতে সলমনের সঙ্গে জুটি বেঁধেছেন জ্যাকলিন। ‘তেরে বিনা’ গানটির কথা লিখেছেন সাব্বির আহমেদ। সুর দিয়েছেন অজয় ভাটিয়া। সলমনদের সঙ্গে রয়েছেন তাঁর বান্ধবী মডেল অভিনেত্রী ওয়ালুশা ডি’সুজ়া। তিনি সলমন আর জ্যাকলিনের একটি সাক্ষাৎকারও নিয়েছেন। সেটিও অভিনেতার ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে। সেখানে সলমন বলেছেন, ‘‘মাত্র তিন জন মিলে চার দিনে একটি গানের ভিডিয়ো শুট করেছি। এটা আমার কাছে শিক্ষণীয়। আমাদের কোনও মেকআপ আর্টিস্ট এবং হেয়ার স্টাইলিস্টও ছিল না।’’ সলমনের মতে, এই ভিডিয়োটি তাঁর প্রযোজনায় সবচেয়ে কম বাজেটের।

কিন্তু লকডাউন পিরিয়ডে বলি সেলেবরা যখন ছুটির মেজাজে, তখন সলমন কাজ নিয়ে ব্যস্ত। কোথা থেকে এত এনার্জি আসে? উত্তরে অভিনেতা বলেছেন, ‘‘মাত্র ১৫ বছর বয়স থেকেই কাজ শুরু করেছিলাম। কেরিয়ারের শুরুতে কিছু ছবি ফ্লপও করেছিল। তবু হাল ছাড়িনি। সেই ধারাই এখনও বজায় রেখেছি।’’

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories