Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

নাটোরে ওবায়দুল কাদের, বিএনপি দুই নেতা নিতাই রায় ও ফরিদার ফোনালাপের তদন্ত হচ্ছে

 

মোঃ কামাল মাহমুদ
বাগাতিপাড়া,(নাটোর)

প্রতিনিধিঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি অগ্নিসন্ত্রাস চালিয়ে দেশকে অস্থিতিশীল করার চক্রান্তে আবারো লিপ্ত হয়েছে। উপ-নির্বাচনে জনগণ তাদের প্রত্যাখ্যান করায় ক্ষুদ্ধ বিএনপি সেদিন বাসে আগুন লাগিয়েছে। সেই ঘটনায় বিএনপি দুই নেতা নিতাই রায় ও ফরিদার একটি ফোনালাপ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে এসেছে। এটি তদন্ত করে দেখা হচ্ছে।

আজ রোববার (১৫ই নভেম্বর) নাটোর জেলা আওয়ামী লীগের বিশেষ প্রতিনিধি সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে এসব কথা বলেন মন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, শান্তিপূর্ণ আন্দোলন ও রাজনৈতিক কর্মসূচী পালনের অধিকার সব রাজনৈতিক দলেই রয়েছে। কিন্ত সেই সুযোগ নিয়ে বিএনপি আবারও আগুন সন্ত্রাসে মেতে উঠেছে। তারা নিজেদের ব্যর্থতার দায়ভার আর কর্মীদের রোষাণল থেকে বাঁচতে কোন উপায় না পেয়ে সরকারের বিরুদ্ধে বিষোদগার করে। কিন্ত তাদের রাজনৈতিক চরিত্র জানে দেশের মানুষ।

সেতুমন্ত্রী বলেন, সরকার যে কারও সে যে দলেরই হোক না কেন এমনকি নিজের দলের কেউও দুর্নীতি ও অপরাধ জড়ালে তাকে ছাড় দিচ্ছে না। তার প্রমাণ দুদক স্বাধীনভাবে কাজ করছে। অনেক বড় বড় প্রতারকরা আইনের আওতায় এসেছে। একটি দল রাষ্ট্রক্ষমতায় থাকা অবস্থায় যে নিজেদের অপরাধী নেতাকর্মীদের আইনের আওতায় আনতে পারে, সেই সৎ সাহস ও অঙ্গিকার এদেশে একমাত্র আওয়ামী লীগেরই আছে। আওয়ামী লীগের পরিচয় কারও আত্মরক্ষার ঢাল হবে না।

আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সাংগঠনিক ঐক্যের বিকল্প নাই। সাংগঠনিক ঐক্য না থাকলে দলের রক্তক্ষরণ হয়। বিরোধীদলের সমালোচনা করার পরিবর্তে আমরা নিজেরাই নিজেদের আক্রমণ করি। আমাদের এরুপ আচরণ মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে বিব্রত করে, শেখ হাসিনাকে প্রশ্নবিদ্ধ করে। এসব বন্ধ করতে হবে। নিজেদের লোক দিয়ে পকেট কমিটি করা যাবে না। ত্যাগীদের বাইরে রেখে কোন কমিটি হবে না। মনে রাখতে হবে দল ক্ষমতায় না থাকলে দাপট থাকবে না, দাঁড়ানোর জায়গা থাকবে না।

নাটোর জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে অনান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রিয় কার্যনির্বাহী কমিটির সদস্য আখতার জাহান, নাটোর-৩ আসনের সংসদ সদস্য ও তথ্য যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, সংরক্ষিত আসনের সংসদ সদস্য রত্না আহমেদ, রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ডাবলু সরকার জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট সিরাজুল ইসলাম, এডভোকেট কামরুল ইসলাম, এডভোকেট শাহজাহান কবীর,নাটোর পৌর মেয়র উমা চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্তুজা আলী বাবলু, শরিফুল ইসলাম রমজান, সরকার এমদাদুল হক মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মালেক শেখ, আরিফুর রহমান মাসুম প্রমুখ।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories