Saturday, September 5, 2026
28 C
Kolkata

নাটোরের ছাত্রী নিবাস থেকে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

 

মোঃ কামাল মাহমুদ
বাগাতিপাড়া,(নাটোর)

প্রতিনিধিঃ নাটোরের একটি ছাত্রী নিবাস থেকে মৌমিতা আক্তার (২৫) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায় সিংড়া উপজেলার আয়েস গ্রামের মাহবুবুর রহমানের কন্যা মৌমিতা আক্তার নাটোর শহরের দক্ষিণ বড়গাছা এলাকার মৃদুলা ছাত্রী নিবাসের তৃতীয় তলার একটি কক্ষে থাকতো।

জানা যায়, গত বৃহস্পতিবার সারাদিন তাকে দেখতে না পেয়ে অন্য ছাত্রীরা খোঁজ নিতে গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ দেখতে পায়। পরে দরজার ফুটো দিয়ে ভেতরে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে মালিককে খবর দেয়, পরে মালিক পুলিশকে জানালে তৎক্ষণাৎ এসে তারা দরজা কেটে মরদেহটি উদ্ধার করে।

মৌমিতা বনপাড়া ফজিলাতুন্নেছা মুজিব অনার্স কলেজে শেষ বর্ষের ছাত্রী। নাটোর শহরের ওই ছাত্রী নিবাসে থেকে দুই বৎসর যাবৎ পড়াশোনা করতো।

নাটোর সদর থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, তার মৃত্যুর সঠিক কোনো কারণ জানা যায়নি তবে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories