Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

ম্যাক্রো কে সন্ত্রাসের বিরুদ্ধে সবরকম সমর্থনের আশ্বাস মোদির

হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সৌজন্যে অবমাননাকর শার্লি হেবদো কার্টুন কে সমর্থন থেকে শুরু করে ইসলামকে সংকটে থাকা ধর্ম বলে মন্তব্য করা, সাম্প্রতিক সময়ে এই ভাবেই মুসলিম বিদ্বেষী রূপে নিজেকে প্রতিষ্ঠিত করা ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ বর্তমানে সমগ্র বিশ্বে মুসলিমদের রোষের মুখে রয়েছেন। সমগ্র মুসলিম বিশ্বের বয়কট ফ্রেঞ্চ প্রডাক্টস অভিযানের ফলে বর্তমান সময়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো আন্তর্জাতিকভাবে এবং দেশের অভ্যন্তরে প্রবল চাপের মুখে রয়েছেন। এমতাবস্থায় মাক্রো স্মরণ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।দুই রাষ্ট্রনায়কের আলোচনায় ফ্রান্সের প্রেসিডেন্ট কে সার্বিকভাবে সাহায্যের আশ্বাস দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

বিদেশ মন্ত্রক থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো কে সন্ত্রাসবাদের,উগ্রবাদ এবং চরমপন্থার বিরুদ্ধে তার অবস্থানকে সমর্থন জানান।দুইদেশের মধ্যে ইন্দো প্যাসিফিক অঞ্চলের সহযোগিতা জোরদার করা এবং করোনা প্রতিরোধে একত্রে কাজ করার অঙ্গীকার করা হয়েছে।
এই সময়ে অন্যান্য সমস্ত বিষয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক কে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন দুই রাষ্ট্রনায়ক। করোনার আঘাতে জর্জরিত ফ্রান্সের অর্থনীতির জন্য মুসলিম বিশ্বের ফ্রান্সের পণ্য বয়কটের ডাক যখন ফ্রান্সের উদ্বেগ ক্রমশ বাড়িয়ে চলেছে এবং ফ্রান্স বিভিন্ন আরব দেশগুলোতে প্রতি নিজেদের ইসলামের ব্যাপারে সুর একটু নরম করার চেষ্টা করছে তখন ভারতের প্রধানমন্ত্রী মোদির এই আশ্বাস ধ্বনি কিছুটা হলেও স্বস্তির নিশ্বাস নিতে সাহায্য করবে ফ্রান্সকে।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories