Tuesday, October 20, 2026
27 C
Kolkata

১৬ টি বিরোধী দলের সমর্থনে চলছে কৃষকদের ডাকা ভারত বনধ

ভারতবর্ষের ইতিহাসে প্রথম কোনো অরাজনৈতিক দলের ডাকা সারা ভারত বনধে বিরোধীদল গুলোকে এমন স্বতস্ফূর্ত এবং সম্মিলিতভাবে সমর্থন দিতে দেখা গেল ।এখনও পর্যন্ত কংগ্রেস, তৃনমূল,আপ, বিএসপি, এসপি, বামদল গুলো সহ অন্তত ১৬ টি বিরোধী রাজনৈতিক দল এই বনধ কে সমর্থন করেছে।এছাড়াও সারাদেশের প্রায় ৪৭৫ টি কৃষক এবং শ্রমিক সংগঠন এই বনধের প্রতি তাদের সমর্থন দিয়েছে।

কৃষি বিল প্রত্যাহারের দাবিতে ডাকা এই বনধের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করতে বিরোধী দলীয় নেতাদেরকে বাধা দান করছে কেন্দ্র এবং বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যের রাজ্য সরকারগুলো। পিডিপি নেত্রী মেহবুবা মুফতি,আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল,সমাজবাদী পার্টির অখিলেশ যাদব সহ বহু বিরোধী দলীয় নেতাকে গৃহবন্দি করা হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে।

অন্যদিকে সমাজকর্মী আন্না হাজারে বনধের প্রতি নিজের সমর্থন প্রকাশ করে এই কৃষক আন্দোলনকে সারাদেশে ছড়িয়ে দিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন।তিনি এই আন্দোলনের সমর্থনে ১ দিন অনশন করার কথা জানিয়েছেন। উল্লেখ্য প্রায় ১০ লক্ষাধিক কৃষক মূলত পাঞ্জাব এবং হরিয়ানা থেকে মিছিল করে দিল্লির অদূরে সিংঘূ এলাকায় কৃষি বিল প্রত্যাহার না করা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভ শুরু করছেন।

এই বনধের সমর্থনে দেশের এবং রাজ্যের বিভিন্ন জায়গায় কংগ্রেস এবং বাম দলগুলো মিছিল বার করে, কোথাও কোথাও রেল অবরোধ করা হয়, রাস্তায় টায়ার জানিয়ে বিক্ষোভ জানানো হয়, ব্যাঙ্গালোরে কংগ্রেসের তরফে বিশাল মিছিল বের করা হয়,যাদবপুরে বাম দলের তরফে বিক্ষোভ প্রদর্শন করা হয়।তবে কেন্দ্রীয় কৃষি,কৃষক এবং পঞ্চায়েত উন্নয়ন মন্ত্রী নরেন্দ্র সিং তোমার জানিয়েছেন কেন্দ্র সরকার এই সমস্যার আলোচনার মাধ্যমে সমাধান চায়।

এদিকে গতকাল বিজেপির উত্তর কন্যা অভিযানে পুলিশের আঘাতে এক কর্মীর মৃত্যুর অভিযোগ তুলে বিজেপির ডাকে চলছে ১২ ঘণ্টার উত্তরবঙ্গ বনধ।এই বনধের সমর্থনকারীদের সঙ্গে কোথাও কোথাও পুলিশের ধস্তাধস্তির খবর পাওয়া গিয়েছে।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories