Saturday, September 5, 2026
28 C
Kolkata

মহুয়ার “দুই পয়সার সাংবাদিক” মন্তব্যের দায় অস্বীকার দলের

মহুয়ার দুই পয়সার সাংবাদিক মন্তব্যের দায় অস্বীকার দলে

নদীয়ার কৃষ্ণনগর থেকে তৃণমূলের সংসদ মহুয়া মিত্র এর বিতর্কিত “দুই পয়সার সাংবাদিক” মন্তব্যের দায় নিতে অস্বীকার তৃণমূলের।রাজ্যের পঞ্চায়েত এবং পল্লী উন্নয়ন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এদিন সাংবাদিকদের বলেন মহুয়ার মন্তব্য তার নিজস্ব মতামত, দলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। অন্যদিকে তারই দলের অন্য এক বিধায়ক এবং প্রবীণ সাংবাদিক প্রবীর ঘোষাল এই মন্তব্যের বিরোধিতা করে বলেছেন একজন সাংসদের থেকে এমন মন্তব্য অনভিপ্রেত এবং অপ্রত্যাশিত।

গত শনিবার নদিয়ায় এক দলীয় কর্মী সম্মেলনে সাংবাদিকদের ডাকাকে কেন্দ্র করে সাংসদ মহুয়া মিত্র এমন বিতর্কিত মন্তব্য করেন।তিনি এদিন কর্মী সম্মেলনে দুই পয়সার সাংবাদিকদের ঢাকার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন।এই মন্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরে তৈরি হয় প্রবল বিতর্ক  যদিও পরবর্তীতে তিনি এই মন্তব্যের জন্য টুইটারে লেখেন যে নিম্নমানের ভুলের জন্য তিনি ক্ষমা প্রার্থী। যদিও এই টুইট সমালোচকদের সমালোচনা বন্ধ করতে পারেনি

সংবাদমাধ্যমের এক বিরাট অংশ এবং বিভিন্ন প্রবীণ সাংবাদিক, লেখক, সমাজকর্মী এবং তারই দলের একাংশ তার এই মন্তব্যের সমালোচনা করেছেন।কলকাতা প্রেস ক্লাবের তরফ থেকে এই মন্তব্যের সমালোচনা করে মহুয়া মৈত্র তরফ থেকে এই মন্তব্যের জন্য ক্ষমা চাওয়ার কথা বলা হয়।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories