Thursday, July 23, 2026
29.3 C
Kolkata

কালিয়াচক ৩ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অবস্থান বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল

মালদা কালিয়াচক ৩ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বৈষ্ণবনগর ফুটবল খেলার মাঠে কেন্দ্র সরকারের বিরুদ্ধে কৃষক আত্মহত্যা এবং কৃষক বিরোধী সরকারি নীতির বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়।এই মিছিলে উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান ডঃ মোয়াজ্জেম হোসেন , মালদা জেলা তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর অম্লান ভাদুরি , জেলা পরিষদের সহ-সভাপতি চন্দনা সরকার , পিন নম্বর ব্লক সভাপতি দুর্গের সরকার , কালিয়াচক ৩ নম্বর যুব সভাপতি হযরত শেখ সহ স্থানীয় তৃনমূল কংগ্রেস নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের অনেকে।

কলিয়াচক তিন নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের আয়োজিত অনুষ্ঠানে কয়েক হাজার তৃণমূল কর্মী উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে উপস্থিত তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দের তরফ থেকে সাধারণ মানুষের কাছে আবেদন করা হয় কেন্দ্রীয় সরকারের কৃষক বিরোধী এই নীতির বিরুদ্ধে সবাইকে একত্রিত ভাবে আওয়াজ তোলার এবং ২০২১ বিধানসভা নির্বাচনে কৃষক বিরোধী ও জন বিরোধী বিজেপি সরকারকে যথাযথ জবাব দেওয়ার জন্য। এছাড়াও সাধারণ মানুষকে রাজ্য সরকারের বিভিন্ন জনমুখি প্রকল্প সম্পর্কে অবহিত করা হয় এবং সবাইকে বর্তমানে রাজ্য সরকারের “দুয়ারে দুয়ারে” কর্মসূচিতে অংশগ্রহণ করার আহ্বান জানান।

Hot this week

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Topics

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

মহিলা সাংসদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে লোকসভার বাদল অধিবেশন থেকে বরখাস্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়

লোকসভার চলতি বর্ষাকালীন অধিবেশনে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে...

বিধানসভায় হাতাহাতির পরিস্থিতি, কুণালকে বের করার নির্দেশ স্পিকারের!

রাজ্য বিধানসভায় মঙ্গলবার এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়। অধিবেশন...

Related Articles

Popular Categories