Wednesday, July 22, 2026
26.8 C
Kolkata

এবার কৃষকদের আন্দোলনে যোগদান করলেন কিংস ইলেভেন পাঞ্জাব এর ক্রিকেটার মন্দীপ সিংহ

এবার কৃষি বিল প্রত্যাহারের দাবিতে দিল্লির অদূরে সিংঘূ এলাকায় লক্ষাধিক কৃষকদের আন্দোলনে যোগদান করলেন পাঞ্জাবের রঞ্জি টিমের ক্যাপ্টেন এবং কিংস ইলেভেন পাঞ্জাবের ক্রিকেটার মন্দীপ সিংহ। মন্দীপ সিংয়ের সঙ্গে এই আন্দোলনে যোগদান করেছেন তার বড় ভাই হার্ভিন্দের সিং। এই প্রথম কোন সক্রিয় ক্রিকেটার এ আন্দোলনের সঙ্গে সরাসরি যুক্ত হলেন।তিনি দিল্লির উপকণ্ঠে আন্দোলনকারীদের সঙ্গে যোগদান করে সেখান থেকে ইনস্টাগ্রামে ছবি শেয়ার করেছেন।

টাইমস অফ ইন্ডিয়ার সঙ্গে কথা বলার সময় তিনি বলেন এই মারাত্মক শীতের মধ্যে প্রবীণ কৃষকরা নিজেদের দাবি পূরণের জন্য যে আন্দোলন করছেন সেই আন্দোলনের সঙ্গে একাত্মতা দেখাতেই তিনি এখানে এসেছেন। তিনি আরও বলেন তার বাবা যদি এখন জীবিত থাকতেন তিনি নিশ্চয়ই এই আন্দোলনের অংশ হতেন।

এর আগে বিভিন্ন পাঞ্জাবি ক্রীড়া ব্যক্তিত্ব এবং অভিনেতা সহ অনেক সেলিব্রিটিরা এই আন্দোলনের সমর্থনে টুইট করেছেন। অলিম্পিক পদক বিজেতা বক্সার বিজেন্দ্র সিং এই আন্দোলনের সমর্থনে কেন্দ্রের দেয়া সম্মান ফেরত দেওয়ার হুমকি দিয়েছেন। এছাড়াও কর সিংহ, গুরুবক্স সিংহ সন্ধি প্রমূখ পাঞ্জাবি ক্রীড়াবিদ কেন্দ্র সরকারের দ্বারা প্রদান করা ক্রীড়া সম্মান ফেরত দিয়েছেন।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories