Wednesday, October 21, 2026
25 C
Kolkata

তৃতীয় বিশ্বের দেশ আমেরিকা! ট্রাম্পের মন্তব্যে বিতর্ক

ক্ষোভ আর অভিমানকে আড়াল করেই এবার হালকা মেজাজে রসিকতা করতে গিয়ে ও ভোটের কারচুপির কথা সামনে আনতে চাইলেন আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার সাথে তিনি এও দাবি করেন যে” ভোটে তিনি জিতেছেন” ,গতকাল ওভাল অফিসে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান তুলে দিতে গিয়ে উত্তেজনার বশে অলিম্পিক জয়ী কুস্তিগীর কে বলে ফেলেন” আমার সঙ্গে এক হাত হবে নাকি আমিও কিন্তু চ্যাম্পিয়ন”, “দুবার ভোটে ২-০তে জয়ী হওয়ার রেকর্ড আছে আমার”!

এছাড়াও জো বাইডেনের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগে তিনি বলেন তাকে অন্যায়ভাবে হারানো হয়েছে। তার কথায়,এবার যেরকম ভাবে ভোটে কারচুপি করা হয়েছে এতে মনে হচ্ছে ‘আমেরিকা তৃতীয় কোন বিশ্বের দেশ’। তিনি দাবি করেন “ওরা একের পর এক রেগিং করে চলেছে কিন্তু স্বীকার করছে না”।

ট্রাম্পের এই মতবাদ নিয়ে বিতর্ক শুরু হয়েছে কাল থেকে এবং ডেমোক্র্যাট বাদীরা দাবি করছেন যে ক্ষমতার নেশায় নিজের দেশকে খাটো করে ট্রাম্প তার নিজের আসল রূপটাকেই তুলে ধরেছেন। অনেকে এই অবস্থায় ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির ব্যাপারেও প্রশ্ন তুলে বলেছেন আদতে এই নীতি টা ট্রাম্প মুখে বলে কিন্তু প্রকৃত পক্ষে আমেরিকার সর্বাঙ্গীন উন্নতি করতে তিনি চাননা শুধু চান তার ক্ষমতা টিকিয়ে রাখতে।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories