Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

সেতু পুনঃনির্মাণের দাবিতে রাস্তা অবরোধ উত্তর ২৪ পরগনার হাড়োয়ায়

উত্তর ২৪ পরগনা : উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমা হাড়োয়া থানার বকজুড়ি গ্রাম পঞ্চায়েতের বারো মেসিয়া সেতু দীর্ঘদিন ধরে ভেঙে পড়ে রয়েছে।সেতুটি ভগ্ন অবস্থায় পড়ে থাকায় যাতায়াতের অসুবিধা হচ্ছে আশেপাশের হাজার হাজার মানুষের।

প্রশাসনের পক্ষ থেকে একটি অস্থায়ী সেতু তৈরি করে দেওয়া হলেও তাতে সমস্যার কোনো রকম সমাধান হয়নি। কংক্রিটের তৈরি আগের সেতুটি ৪৫ মিটার লম্বা এবং ২০ মিটার চওড়া ছিল। বাম আমলে তৈরি হওয়া সেতুটি আগে থেকেই ভগ্ন অবস্থায় পড়েছিল এবং আমফানের দাপটে সেতুটি পুরোপুরি ভেঙে পড়ে। স্থানীয় বাসিন্দাদের দাবি পুনরায় কংক্রিটের সেতু বানাতে হবে। আর সেই দাবিতে মাজমপুর মোড়ে হাড়োয়া রোড অবরোধ করে এলাকার ইটভাটার শ্রমিক থেকে শুরু করে গ্রামবাসী এবং স্কুল ছাত্র ছাত্রীরা।

রাস্তা অবরোধকারীদের সঙ্গে কথা বলে জানা যায় মিনাখা বিধানসভার বিধায়িকা ঊষা রানী মন্ডল গত নির্বাচনের আগে পুনরায় এই সেতু নির্মাণ করে দেবে বলেছিল কিন্তু নির্বাচন পরবর্তী সময়ে নির্মাণ করা তো দূরের কথা তিনি গ্রামবাসীদের সঙ্গে দেখা করতে ও আসেননি। পথ অবরোধ সরাতে ঘটনাস্থলে হাড়োয়া থানার পুলিশ বাহিনী হাজির হয় এবং আলোচনার মাধ্যমে অবরোধকারীদের দাবি-দাওয়ার সমাধানের আশ্বাস দেয়ার পরে অবরোধ তুলে নেয়া হয়।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories