Saturday, June 6, 2026
34.9 C
Kolkata

সুলতানপুর সাংগঠনিক সভার যাত্রাপথে নাড্ডার কনভয়ে তৃণমূলের হামলার অভিযোগ

ডায়মন্ড হারবারের সুলতানপুরে আজ বিজেপির সাংগঠনিক সভা ছিল, যেখানে যাত্রাপথে বিজেপির কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ের ওপর হামলা করা হয়। সকাল থেকেই সুলতানপুরে টিএমসির সভা চলছিল। কেন্দ্রীয় কৃষি বিল প্রত্যাহারের দাবিতে মিছিল চালিয়ে যাচ্ছিলেন টিএমসি সমর্থকরা।এমত সময় উপস্থিত জেপি নাড্ডার গাড়িতে ভয়াবহ আক্রমণের অভিযোগ তোলে বিজেপি সর্মথকরা।

বিজেপি সমর্থকদের পক্ষ থেকে অভিযোগ ওঠে যে ,নাড্ডার গাড়ি ছাড়াও ইট-পাথরের আঘাতে ভাঙচুর করা হয় মুকুল রায়, কৈলাস ,অনুপম সহ আরো বেশকিছু বিজেপি নেতাদের গাড়ি।

অভিযোগ ওঠে, টিএমসি মিছিলের সময় নাড্ডার গাড়ি পৌঁছাতেই হঠাৎই আক্রমণ করেন মিছিলকারীরা। কিছুক্ষণ আটকে রাখার পর পুলিশি সমঝোতার মাধ্যমে সভাপতির গাড়ি বেরিয়ে গেলেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। বরং ,পরিস্থিতি আরো জটিল এবং ঘোরালো হয়ে ওঠে। বাইকে সওয়ার বিজেপি সমর্থকদের সাথে তৃণমূল সমর্থকদের তুমুল ধুন্দুমার বেধে যায়।

এছাড়াও, বিজেপি সমর্থকদের অভিযোগ, সেখানে খুবই অল্প সংখ্যক পুলিশ মোতায়েন ছিল এবং পুলিশের সামনেই এই ঘটনাটি ঘটে।তাদের আরো অভিযোগ উপস্থিত সাংবাদিকদের উপর ও চড়াও হন টিএমসি সর্মথকরা।বিজেপি রাজ্য সম্পাদক দিলীপ ঘোষ অভিযোগ করেছেন জেপি নাড্ডার নিরাপত্তায় রাজ্য পুলিশের তরফে ঢিলেমি দেওয়া হয়েছিল সে জন্যই তার ওপর হামলার ঘটনা ঘটেছে।ঘটনার বিবরণ দিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এর কাছে চিঠি লিখেছেন তিনি।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

Topics

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

Related Articles

Popular Categories