Sunday, June 7, 2026
28.6 C
Kolkata

CAA এর বিরুদ্ধে কালো দিবস পালন উত্তর-পূর্ব ভারতে, শুরু হবে আসাম কেন্দ্রিক বৃহত্তর আন্দোলন

নিউজ ডেস্ক : ১১ ই ডিসেম্বর ২০১৯।গত বছর এই দিনেই রাজ্যসভায় প্রবল বিরোধিতার মাঝে পাস হয় নাগরিকত্ব সংশোধনী আইন বা CAA। তাই এই দিনকে কালো দিবস হিসেবে উদযাপন করলো উত্তর-পূর্ব ভারতের সমস্ত ছাত্র সংগঠনগুলো।তাদের তরফ থেকে হুঁশিয়ারি দেয়া হয়েছে যতদিন না পর্যন্ত এই অসাংবিধানিক আইন প্রত্যাহার করে নেয়া হচ্ছে ততদিন তারা আসাম কেন্দ্রিক আন্দোলন চালিয়ে যাবেন।

উত্তর-পূর্ব ভারতের সমস্ত গুরুত্বপূর্ণ এলাকায় কালো পতাকা টানিয়ে দেয়া হয় ছাত্র সংগঠন গুলির তরফ থেকে। এই আন্দোলনের মূল উদ্যোক্তা নেসো বা নর্থ ইস্ট স্টুডেন্টস অরগানাইজেশন। এই সংগঠনের অধীন আছে উত্তর-পূর্ব ভারতের সমস্ত মূল ধারার ছাত্র সংগঠনগুলো।

আন্দোলনের শরিক এক ছাত্র সংগঠন আসু বা অল আসাম স্টুডেন্টস ইউনিয়ন এর নেতা সমুজ্জ্বল ভট্টাচার্য জানিয়েছেন তারা আগামীতে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে আসাম কেন্দ্রিক বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন। উল্লেখ্য গত বছর ১০ ডিসেম্বর সারা দেশজুড়ে বনধের ডাক দেয়া হয় নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ এবং এই বনধ কোথাও কোথাও হিংসাত্মক হয়ে উঠলে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে ৫ জনের মৃত্যু হয় তার মধ্যে তিনজনের মৃত্যু হয় পুলিশের গুলিতে।

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories