Thursday, July 23, 2026
29.3 C
Kolkata

গান্ধী আশ্রমে বিশিষ্ট সমাজসেবী দের উদ্ধোগে খাদ্যসামগ্রী ও শীতবস্ত্র বিতরণী কর্মসূচি

পূর্ব মেদিনীপুর : পূর্ব মেদিনীপুর জেলার শিল্প নগরী হলদিয়া শহরে অসহায় দুস্থ পরিবারের হাতে প্রয়োজনীয় স্বল্প খাদ্যসামগ্রী ও শীতবস্ত্র তুলে দিলেন জেলার বিশিষ্ট সমাজসেবী ও প্রতিনিধিগণ।হলদিয়া ব্লক কমিটির উদ্যোগে গিরিশ মোড়ের গান্ধী আশ্রমে এই খাদ্যসামগ্রী ও শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠান কর্মসূচি পালন করা হয়।এদিন মানববন্ধন মঞ্চের চেয়ারম্যান শেখ সাবির আহমেদ এর নির্দেশে এবং পূর্বমেদিনীপুর জেলা কমিটির জেলা কনভেনর বিশিষ্ট আইনজীবী শেখ আবু তাহের সাহেবের নেতৃত্বে এই কর্মসূচি পালন করা হয় ।এই অনুষ্ঠান পালনের মধ্য দিয়ে মানুষের মানবিক মূল্যবোধের সঞ্চার ঘটেছে তা স্পষ্ট।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানব বন্ধন মঞ্চের চেয়ারম্যান জনাব সেখ সাবির আহমেদ সাহেব , উত্তর ২৪ পরগনা জেলা কনভেনর রাকিবুল ইসলাম ,জেলা সহ সভাপতি মহ. উমায় রুদ্দিন ,জেলা যুব নেতৃত্ব নূর আলম সাহেব ,বিশিষ্ট সাংবাদিক সাজ্জাত হাসান, পূর্বমেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে মির্জা মহ মাসুম , সেক মোজাফ্ফর আলি, আকরাম, সেক রাজীব আলি,সাবির আলি প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বিশিষ্ট আইনজীবী ও সাংবাদিক সেখ আবু তাহের সাহেব।

করোনার জন্য দেশব্যাপী লক ডাউনের মধ্যে সাধারণ নিম্নবিত্ত মানুষের অবস্থা যখন খুব খারাপ তখন অসহায় মানুষগুলোকে স্বল্প পরিসরে সাহায্যের জন্য এই আয়োজন নিঃসন্দেহে অনেককে অনুপ্রাণিত করবে এবং সবাই সাধারণের পাশে দাঁড়াতে চেষ্টা করবে নিজের সাধ্য মতো। এমন মতামত পেশ করেন গান্ধী আশ্রম উপস্থিত অতিথিরা।

Hot this week

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Topics

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

মহিলা সাংসদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে লোকসভার বাদল অধিবেশন থেকে বরখাস্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়

লোকসভার চলতি বর্ষাকালীন অধিবেশনে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে...

বিধানসভায় হাতাহাতির পরিস্থিতি, কুণালকে বের করার নির্দেশ স্পিকারের!

রাজ্য বিধানসভায় মঙ্গলবার এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়। অধিবেশন...

Related Articles

Popular Categories